চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেমন হবে অটো ট্রাফিক সিস্টেম

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৯:৫১ পূর্বাহ্ন ০৬, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

চলতি সেপ্টেম্বর মাসকে ট্রাফিক সচেতনা মাস ঘোষণা করে এ মাসে থেকে রাজধানীর জাহাঙ্গীরগেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত অটো ট্রাফিক সিস্টেম চালুর প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।

সড়কের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশের ট্রাফিক বিভাগ বলছে, অটো ট্রাফিক সিস্টেম চালু হলে ট্রাফিক আইন অমান্য করার কোনো সুযোগ থাকবে না। এছাড়াও সড়কের পুরো সিগন্যাল সিস্টেমকে নিজেদের মুঠোয় নিতে পারবেন তারা।

গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া জানান, এ মাসেই জাহাঙ্গীরগেট থেকে জিরো পয়েন্ট রুটে অটো ট্রাফিক সিস্টেম চালু করা হবে। মানে স্বয়ংক্রিয় সিগন্যালের মাধ্যমে সড়কের যানবাহন নিয়ন্ত্রণ করা হবে।

‘এটাকে মডেল প্রজেক্ট হিসেবে নিয়েছি। পর্যায়ক্রমে অন্যান্য রুটেও এ ব্যবস্থা চালু করা হবে।’

অটো ট্রাফিক সিস্টেম নিয়ে বিস্তারিত জানতে চাইলে ঢাকা মহনগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন: আমরা রাজধানীর জাহাঙ্গীরগেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত রুটটাকে সড়কের একটি দৃষ্টান্ত হিসেবে দেখাতে চাই। যেখানে ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে।

‘পথচারীরা ফুটওভার ব্রীজ, আন্ডারপাস, জেব্রা ক্রসিং দিয়ে চলাচল করবে। স্বয়ংক্রিয় সিগন্যালের মাধ্যমে এ সড়কের যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। এ ব্যবস্থায় নগরবাসীর ট্রাফিক সিস্টেম অমান্য করার কোনো সুযোগ থাকবে না। এই সিস্টেমের সঙ্গে জড়িত থাকবে সিটি করপোরেশন, সড়ক ও জনপথ অধিদপ্তরও থাকবে।’

Reneta

তিনি বলেন, রাজধানীতে যতো সিগন্যাল বাতি রয়েছে তার একটিও পুলিশের নিয়ন্ত্রণে নেই। সেগুলোর রক্ষণাবেক্ষণ করে সিটি করপোরেশন। এই সিগন্যাল বাতিগুলো ট্রাফিকের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালছে। কারণ অটো ট্রাফিক সিস্টেম এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

‘এটা নিয়ন্ত্রণে নিতে পারলে স্বয়ংক্রিয় সিগন্যালের মাধ্যমে সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করা যাবে। প্রাথমিক পর্যায়ে আমরা জাহাঙ্গীরগেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কের সিগন্যাল বাতিগুলো নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছি। সড়ক ও জনপথ অধিদপ্তর দেখবে সড়কের জেব্রা ক্রসিংসহ অন্যান্য বিষয়।’

অটো ট্রাফিক সিস্টেম কোনো পথচারী ফুটওভার ব্রীজ ব্যবহার না করে যেন রাস্তায় নামতে পারবে জানিয়ে এ কর্মকর্তা আরো বলেন, তাদেরকে ফুটপাত দিয়ে হেঁটে যেতে হবে।

ডিএমপির আরেকটি সূত্র চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে আগামী সপ্তাহের যে কোনো দিন অটো ট্রাফিক সিস্টেমের উদ্বোধন করা হবে।

গত ২৯ জুলাই কুর্মিটোলায় জাবালে নূর পরিবহনের বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর শিক্ষার্থীরা রাস্তায় আন্দোলনের পর রাজধানীর বিশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা জোরদার করতে নানা উদ্যোগ নিয়েছে ডিএমপি।

Jui  Banner Campaign
ট্যাগ: অটো ট্রাফিক সিস্টেমডিএমপিবাসচাপালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানের ম্যাচ বয়কট ইস্যুতে মুখ খুললো বিসিসিআই

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের অধ্যাদেশ জারি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

চ্যানেল আইয়ে ভিন্নধারার অনুষ্ঠান ‘শিল্পায়নে বাংলাদেশ’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ পুনর্গঠনে তারেক রহমানের অঙ্গীকার

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT