চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে বেঁচে আছেন সু-মেকার মন্টু দাসরা

জাহিদ রহমান জাহিদ রহমান
১০:১০ পূর্বাহ্ণ ০১, মে ২০২০
মতামত
A A

করোনাভাইরাসের কারণে সেই ২৫ মার্চ থেকে কাঁচাবাজার, মুদী দোকান আর ফার্মেসি ছাড়া ঢাকার সব দোকানপাটই বন্ধ। বন্ধ অফিস-আদালতও।

সারাদিন প্রাণচাঞ্চল্যে ভরা ঢাকা এখন অনেকটাই মৃতনগরী। যে ঢাকা শহর ছিল গরিব দুঃখী আর স্বল্প আয়ের মানুষের বেঁচে থাকার প্রধান অবলম্বন করোনার কারণে সেই ঢাকা শহর এখন অনেকটাই নিষ্ঠুর। সেই নিষ্ঠুরতার শিকার হয়েছেন রাজধানীর সু- মেকারাও। দীর্ঘদিন ধরে কাজ করতে না পারার কারণে সু-মেকারদের পেটে ভাত জুটছে না। কর্মহীন হয়ে পড়ার কারণে হাজার হাজার সু-মেকার পরিবার বড় এক দুর্দিনের মধ্যে পড়েছেন। অনেক পরিবারই এখন অর্ধহারে অনাহারে দিনাতিপাত করছেন।

ঢাকা শহরের বিভিন্ন আনাচে কানাচে শত শত সু-মেকার সেই সাত সকালেই তাদের বাক্সপেটরা নিয়ে বসতেন। এর বাইরে আবার বাসস্ট্যান্ড, রেলস্টেশনে ঘুরে বেড়াতেন ভ্রাম্যমান সুমেকাররা। জুতা পালিশ, জুতা সেলাই থেকে শুরু করে চামড়ার বিভিন্ন জিনিস মেরামত করাই ছিল তাদের নিত্যদিনের কাজ। সারাদিনের আয় দিয়েই তাদের সংসার চলতো। কিন্তু গত একমাসেরও বেশি সময় ধরে এই পেশার মানুষদের কোনো আয় নেই। একেবারে কর্মহীন হয়ে ঘরে বসে আছেন তারা। কেউ কেউ পেটের ক্ষুধা মেটাতে এখানে-ওখানে কিছু সময়ের জন্য বসলেও বাইরে লোক সমাগম না থাকার কারণে অনেকটা শূন্য হাতেই বাড়ি ফিরে যেতে হচ্ছে। সে কথাই বলছিলেন সু-মেকার মন্টু দাস। রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডের মাথায় তিনি বিশ বছরেরও বেশি সময় ধরে জুতা স্যান্ডেলের কাজ করেন। একমাস বাড়িতেই বসেছিলেন। অভাবের তাড়নায় দুদিন আগে বাক্সপেটরা নিয়ে নূরজাহান রোডে নিজের নির্দিষ্ট স্থানে বসেন যদি কিছু আয় হয় এ আশায়। সামান্য কিছু উপার্জনও করেন। কিন্তু দুপুরের পর তাকে চলে যেতে হবে। মন্টু দাস বলছিলেন, এক মাসের বেশি সময় ধরে কাজ না থাকার কারণে বড় বিপদে পড়েছেন। এখন দায় দেনা করে চলতে হচ্ছে। খুব অভাবের মধ্যে পড়েছেন তারা। এই অবস্থা চলতে থাকলে তাদেরকে আরও মহাসংকটের মধ্যে পড়তে হবে। মন্টু দাস আরও জানালেন, আগে প্রতিদিন কাজ করে যা আয় করতেন তা দিয়ে খুব ভালভাবে তাদের সংসার চলে যেত। কিন্তু এখন তাদের জন্য এক মহা দুঃসময়। জীবনে অনেক খারাপ সময় এলেও কখনই ভাবেননি এভাবে সবাইকে নিয়ে এরকম একটা বিপদে পড়বেন। এখন তাদের ঘরে চাল কেনার পয়সা নেই। খুব কষ্টে জীবনযাপন করছেন। সঞ্চয় যা ছিল ভেঙে খেয়ে ফেলেছেন। কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা জিজ্ঞেস করলে মন্টু দাস আক্ষেপ করে বলেন, এ পর্যন্ত কিছ্ইু পাননি। কোনো ত্রাণের প্যাকেট চোখে দেখেননি। বললেন, ‘এমনিতেই আমাদেরকে একটু নিচু চোখে দেখা হয়। আমরা আমাদের কথা সবাইকে বলতে পারি না। কিন্তু আমাদের ঋষিপাড়াতে এখন অনেক পরিবারকেই খুব কষ্ট করতে হচ্ছে।’

মন্টু দাসের বাসা কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের ভাওয়ালে। ওখানে কয়েক হাজার ঋষি পরিবার বংশ পরম্পরায় বসবাস করে। ভাওয়ালের ঋষি পরিবারের সদস্যরাই মোহাম্মদপুরের টাউন হল, বাসস্ট্যান্ড এলাকা, শিয়া মসজিদের মোড়সহ আশেপাশে যুগ যুগ ধরে জুতা-স্যান্ডেলের কাজ করে থাকেন। মন্টু দাস আরও বললেন, শুধু তিনি নন তাঁর বৃদ্ধ বাবা অখিল দাস যিনি নিয়মিত শিয়া মসজিদের মোড়ে জুতা পালিশের কাজ করতেন তিনিও বেকার। বেকার তাদের পাড়ার দিলীপ দাসও। যিনি মোহম্মদপুরের টাউন হলে নিয়মিত জুতা পালিশের কাজ করতেন। বেকার তাদের পাড়ার মনতোষ, সুখেন, সুদীপ, অচিন্ত, রাখাল, প্রদীপসহ আরও অনেকে। পরিবার নিয়ে সবাইই আকালের মধ্যে পড়েছেন।

করোনা ভাইরাসের বর্তমান অবস্থায় ভীষণ বিষণ্ণ মন্টু দাস। সব শেষে বললেন, ‘অন্নদাতা (ইশ্বর) কবে মুক্তি দেবে আমাদের। এ অবস্থা চললে ছেলেপুলে নিয়ে আমাদের মারা যেতে হবে।’

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT