চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে পুরো বিশ্বকে ভ্যাকসিন দিচ্ছে ভারতের সেরাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ন ২৮, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাস মহামারিতে পুরো বিশ্বকে ভ্যাকসিন সরবরাহ করতে যেন রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো। সেই তালিকায় এগিয়ে রয়েছে একটি প্রতিষ্ঠান। সেটি ভারতের সেরাম ইন্সটিটিউট।

তারা শুধুমাত্র একটি প্রতিষ্ঠানই নয়, বরং বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন তৈরিকারী প্রতিষ্ঠান।  পুনেতে তাদের বিশাল উৎপাদক প্ল্যান্টে প্রতিবছর তারা দেড় বিলিয়ন ডোজ ভ্যাকসিন তৈরি করছে। বর্তমানে লাইসেন্সধারী ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান যেমন অ্যাস্ট্রাজেনেকার জন্য করোনাভাইরাস ভ্যাকসিন তৈরি করছে প্রতিষ্ঠানটি।

বিবিসিকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আদর পুনেওয়ালা বলেন, আমরা বিশাল পরিকল্পিত ঝুঁকি নিয়েছি। বেশ কিছু ভ্যাকসিন তৈরির দায়িত্ব আমরা নেই, এমনকি যখন নিয়ন্ত্রণকরা সেসবের অনুমোদনই দেয়নি- সেই সময়ে।

‘‘তবে সেই ঝুঁকি আমরা একেবারে অন্ধভাবে নেইনি। কারণ ম্যালেরিয়ার ভ্যাকসিন তৈরি করায় অক্সফোর্ডের ওই বিজ্ঞানীদের কাজ সম্পর্কে আমরা জানতামই।’’

সেরামের করোনাভাইরাস ভ্যাকসিন তৈরির প্রথম চ্যালেঞ্জ ছিলো ফান্ড সংগ্রহ করা।  প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি নিজেই ২৬০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে এবং বাকিটা বিল গেটসের মতো ধনকুবেরদের কাছ থেকে এবং ভ্যাকসিনগ্রহীতা দেশগুলোর কাছ থেকে অগ্রীম সংগ্রহ করে।

২০২০ সালের মে মাসের মধ্যেই ৮০০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করে সেরাম এবং বেশ কিছু ভ্যাকসিন তৈরি করে ফেলে।

Reneta

এপ্রিলের মধ্যে কি কি দরকার হবে তার তালিকা তৈরি করেন পুনেওয়ালা। সেখানে ভ্যাকসিন সরবরাহের বোতল থেকে শুরু করে ফিল্টার সবই ছিলো।

তিনি বলেন, আমি ৬০০ মিলিয়ন কাঁচের বোতল সংগ্রহ করি আর সেটা সেপ্টেম্বরের মধ্যে আমার ওয়্যারহাউজে রেখে দিই।  জানুয়ারির মধ্যে আমরা ৭০-৮০ মিলিয়ন ডোজ পেয়ে যায় কারণ আমরা ঝুঁকি নিয়েই সেটা তৈরি করা শুরু করে দেই অগাস্ট থেকেই।  অন্য প্রতিষ্ঠানগুলোও একইভাবে ঝুঁকি নিলে ভালো হতো। কারণ বিশ্বে অনেক অনেক ডোজ ভ্যাকসিন দরকার।

আদর পুনেওয়ালা বিশ্বব্যাপী নিয়ন্ত্রক সিস্টেমের জোড়াতালি এবং সমন্বয়ের অভাবকেই ভ্যাকসিন উত্পাদনে দেরি হওয়ার কারণ হিসেবে সমালোচনা করেন।

তিনি বলেন, বড় বড় নিয়ন্ত্রক যেমন যুক্তরাজ্যের এমএইচআরএ, ইউরোপের ইএমএ এবং যুক্তরাষ্ট্রের এফডিএকে মানদণ্ডের বিষয়ে ঐক্যবদ্ধ ও ঐক্যমত্যে আসতে হবে।

জাতীয় সরকারেরও সমালোচনা করে আদর পুনেওয়ালা বলেন, ভারত থেকে ইউরোপের ভ্যাকসিন তৈরির দেশগুলিতে নিয়ন্ত্রকরা আন্তর্জাতিক মানদণ্ডে সম্মতি জানাতে ঐক্যবদ্ধ হতে পারতেন।

‘‘এখনও আমরা সমন্বয় আনতে পারি, সময় বাঁচাতে পারি নতুন ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে।  সেক্ষেত্রে এই ধরনের পরিস্থিতি আমি দেখতেই চাই না।’’

তিনি বলেন, যারাই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়েছে তাদের হাসপাতালে বা ভেন্টিলেটরে যেতে হয়নি এমনকি তাদের জীবনও অনেক ঝুঁকিতে পড়েনি।  কিন্তু তাদের মাধ্যমে অন্যরা সংক্রমিত হয়েছে। তাই এটা হয়তো কোনো আদর্শ পরিস্থিতি নয়।  কিন্তু এটা জীবন বাঁচাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসভ্যাকসিনসেরাম
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবা রাহুলের মুখাগ্নি করলো ১৩ বছরের সহজ

মার্চ ৩১, ২০২৬

ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে যাদের নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে দারুল উলুম মুরারিয়া মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষ শুরু

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য ইরানে কোনো সেনা পাঠাবে না: কিয়ার স্টারমার

মার্চ ৩০, ২০২৬

২ কোটি রুপি জরিমানা গুনছেন পাকিস্তানি ক্রিকেটার

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT