ফুটবল

যুদ্ধে গিয়ে ইউক্রেনের দুই ফুটবলার নিহত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

ইউক্রেনে নিহত দুই ফুটবলার, একজনের ছবি ও পুরস্কার. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে যুদ্ধে নিহত দুই ফুটবলার, একজনের ছবি ও পুরস্কার দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব প্রফেশনাল ফুটবলার্স (ফিফপ্রো) জানিয়েছে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে সেদেশের দুই ফুটবলারের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন; ২১ বছর বয়সী ভিটালি স্যাপিলো ও ২৫ বছরের দিমিত্রো মার্টিনেনকো। তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন।

স্যাপিলো নিজ দেশের ক্লাব কারপাতি লভিউয়ের যুব দলের হয়ে নিয়মিত খেলেছেন। সম্প্রতি ক্লাবের পক্ষ থেকে স্যাপিলোর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

এফসি গোস্টোমেলের হয়ে নিয়মিত খেলা ফুটবলার মার্টিনেনকোর মৃত্যুর খবর নিশ্চিত করে তার ক্লাব। তারা জানায় একটি হামলার সময় রাশিয়ার পাল্টা বোমা হামলায় তিনি মারা যান।

এই ঘটনার পর শোক প্রকাশ করে ফিফপ্রো জানিয়েছে, ‘আমাদের ভাবনা জুড়ে এখন ইউক্রেনীয় তরুণ ফুটবলাররা। যারা তাদের দেশের ডাকে সারা দিয়ে যুদ্ধে যোগ দিয়েছে। আমরা সেই সাথে স্যাপিলো ও মার্টিনেনকোর পরিবার, বন্ধু ও সতীর্থদের সমবেদনা জানায়। তারা দুজনেই শান্তিতে থাকুক।’

বিষয়:ইউক্রেনরাশিয়ালিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…