চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধাপরাধীদের ফাঁসিতে আন্তর্জাতিক বন্ধুদের আহাজারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১০ পূর্বাহ্ন ২৪, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করায় উদ্ধেগ ও হতাশা প্রকাশ করেছে তাদের আন্তর্জাতিক বন্ধু তুরস্ক ও মিশরের নিষিদ্ধ সংগঠন মুসলিম ব্রাদারহুড। 

সোমবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশের প্রতি জাতীয় সংহতি প্রতিষ্ঠার কথা বলেছে তুর্কি। আর ফাঁসি কার্যকরকে অন্যায় বিচার উল্লেখ করে দুই অপরাধীর জন্য জান্নাতবাসী হওয়ার দোয়া করেছে ব্রাদারহুড।

এর আগে আরেক যুদ্ধাপরাধী আবদুল কাদের মোল্লার ফাঁসির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির পরও বিবৃতি দিয়েছিল তার সরকার।

সাকা চৌধুরীকে ফাঁসি না দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন সাবেক ক্রিকেটার ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ নেতা ইমরান খান।

তুরস্কের বিবৃতিতে বলা হয়, ‘আমরা দুঃখের সাথে অবগত হয়েছি যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে।’

এতে আরো বলা হয়, ‘এটা উদ্বেগের কারণ যে, তারা (সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদ) দু’জনই আইনগত অধিকার প্রয়োগ করে প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন কিন্তু তাদের সেই আবেদন খারিজ করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড বিলোপকারী একটি দেশ হিসেবে তুরস্ক বলছে, এই পদ্ধতিতে অতীতের ক্ষত নিরসন করা সম্ভব নয়।’

Reneta

দুই মানবতাপরাধীর ফাঁসি কার্যকর করায় গভীর শোক প্রকাশ করেছে মিশরের নিষিদ্ধ সংগঠন মুসলিম ব্রাদারহুড। এর আগের সবকটি ফাঁসি কার্যকরের পরও বিবৃতি দিয়েছিল সংগঠনটি।

Jui  Banner Campaign
ট্যাগ: সাকা-মুজাহিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সহকর্মীদের প্রার্থনায় অভিনেত্রী তানিয়া বৃষ্টি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

গাজার উদ্বাস্তু শিবিরের তাঁবুতে ইসরাইলের বিমান হামলা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

জাতীয় সংসদে নবনির্বাচিত এমপি ও নতুন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দুর্নীতি দমন আর সুশাসন প্রতিষ্ঠাই নতুন সরকারের মূল লক্ষ্য: বিএনপি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT