চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র থেকে আমদানিতে চীনের শুল্ক হ্রাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
শুল্ক

করোনা ভাইরাসের চ্যালেঞ্জের মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ১ হাজার ৭১৭টি পণ্যে শুল্কের হার অর্ধেক করেছে চীন।

চীনা কর্মকর্তারা জানিয়েছেন, কিছু কিছু পণ্যে শুল্ক ৫ থেকে ১০ শতাংশ কমানো হয়েছে। আর অন্য কিছু পণ্যে কমানো হয়েছে ৫ থেকে ২.৫ শতাংশ।

দীর্ঘ সময় ধরে এই দুটি দেশের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের কারণে আমদানি করা পণ্যগুলোর উপরে শুল্ক আরোপ করছিল দুই দেশই।

বাণিজ্য যুদ্ধের এই আংশিক সমাধানটির সিদ্ধান্ত গত মাসে নেওয়া হয়, তখন চীন যুক্তরাষ্ট্র থেকে আসা ২০০ বিলিয়ন মার্কিন ডলারের কিছু পণ্যের প্রচারণা করবে বলে জানায়। সেই ‘ফেজ ওয়ান’ চুক্তির প্রথম প্রতিক্রিয়া হলো চীনের শুল্কহার কমানোর এই ঘোষণা।

চলতি বছরে খুবই চাপের মধ্যে রয়েছে চীনের অর্থনীতি। করোনা ভাইরাসের প্রভাবে আরো বেশি পথচ্যুত হচ্ছে সেখানকার অর্থনীতি। দেশব্যাপী অনেক অনেক ফ্যাক্টরি বন্ধ রয়েছে। ফলে বন্ধ হয়ে পড়েছে অনেক কিছুর উৎপাদন।

চীনে আসা ৭৫ বিলিয়ন মার্কিন ডলারের পণ্যের উপর থেকে শুল্ক কমানোর প্রভাব দেখা যাবে আগামী ১৪ই ফেব্রুয়ারি। আরো ৩৫ বিলিয়ন ডলারের পণ্যের উপর শুল্ক থাকছেই।

Reneta

চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রও কিছু চীনা পণ্যের ওপর থেকে শুল্ক তুলে নেবে।

যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য যুদ্ধ নিয়ন্ত্রণে এটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এক বিবৃতিতে চীনের অর্থ মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সুস্থ ও স্থায়ী অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলাই এই পদক্ষেপের উদ্দেশ্য।

সিনিয়র চীনা অর্থনীতিবিদ জুলিয়ান ইভানস-প্রিটচার্ড বলেন: তারা হয়তো ব্যবসায় সুনাম দেখাতে চাইছে এবং বাণিজ্য দুশ্চিন্তা কমাতে চেষ্টা করছে। করোনা ভাইরাস যদিও যুক্তরাষ্ট্র থেকে আমদানির ক্ষেত্রে খানিকটা প্রভাব ফেলছে। এরই মধ্যে এই খবরের প্রভাব পড়েছে এশিয়ার শেয়ার বাজারে।

এই ঘোষণার পরে হংকংয়ের হ্যাং সেং এবং জাপানের নিক্কেই ২২৫ এর দাম বেড়েছে ২.৬ শতাংশ।

Jui  Banner Campaign
ট্যাগ: আমদানিকরোনা ভাইরাসশুল্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জোনায়েদ সাকি বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী পরাজিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুর জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT