যুক্তরাষ্ট্রের কলোরাডোর ডাউনটাউনে বন্দুকধারীর হামলায় ৩ জন ও সোমালিয়ার মোগাদিসুর একটি হোটেলে সন্ত্রাসীদের হামলায় ৮ জন নিহত হয়েছে।
যুক্তরাষ্ট্রে হামলার ঘটনায় বন্দুকধারীও নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভারী অস্ত্র নিয়ে ওই হামলাকারী, এক সাইকেল আরোহী ও দুই নারীর উপর গুলি চালালে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে প্রায় আধ মাইল দূরে থেকে পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় ওই বন্দুকধারী। পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীর মৃত্যু হয়।
একইদিনে সোমালিয়ার একটি হোটেলে সন্ত্রাসী হামলায় ৮ জন নিহত হয়েছে।







