চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে লাখ লাখ ডোজ ভ্যাকসিন অব্যবহৃত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ন ২৪, ডিসেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে এবং অন্যান্য জায়গায় লাখ লাখ ডোজ করোনাভাইরাস ভ্যাকসিন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ফলে এই মাসের মধ্যেই ২ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহে যুক্তরাষ্ট্র সরকারের পরিকল্পনা পূরণ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

বুধবার সকাল পর্যন্ত পাওয়া তথ্যে ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিনের মাত্র ১০ লাখ শট বিতরণ করা হয়েছে। যেটা গত সপ্তাহের প্রথম চালানের তিনভাগের একভাগ। আরও সাড়ে ৯০ লাখ ভ্যাকসিন বিভিন্ন অঙ্গরাজ্যে পাঠানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। তবে মডার্নার ভ্যাকসিন বিতরণ শুরু হয়েছে কিনা সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি সিডিসি।

হাসপাতালগুলো জানিয়েছে গত সোমবার খুব ধীরে করোনাভাইরাস ভ্যাকসিন বিতরণ শুরু হয়েছে। শুরুতে আগে থেকে ফ্রোজেন করা ডোজ ব্যবহার করা হয় এবং ভ্যাকসিন প্রদানের আগে ও পরে যথাযথ শারীরিক দূরত্ব নিশ্চিত করা হয়। কেউ কেউ জানায় প্রথম দিনে মাত্র ১০০ শট ডোজ বিতরণ করা হয়।

বছরের শেষ নাগাদ ২ কোটি জনগণকে টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো ট্রাম্প প্রশাসন। কিন্তু তাতে অর্থ সরবরাহ খুব কম করা হয়। এই নয় দিনে ২০ লাখ মানুষকে করোনাভ্যাকসিন দেওয়ার কথা ছিল।

মডার্না ইনক ভ্যাকসিনের প্রায় ৬০ লাখ ডোজ এই সপ্তাহে বিতরণের কথা ছিল, সঙ্গে ফাইজার ও বায়োএনটেকের আরো ২০ লাখ ডোজ।

যুক্তরাষ্ট্রের অপারেশন ওয়ার্প স্পিডের প্রধান পরামর্শক ডা. মনসেফ স্লাউই বলেন, ভ্যাকসিন ডোজ সহজলভ্য করার যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম তা আমরা যতটা ভেবেছিলাম তার থেকে ধীরগতিতে চলছে।

Reneta

জনসন অ্যান্ড জনসন এবং অ্যাস্ট্র্যাজেনেকার আরও দুটি ভ্যাকসিন অনুমোদন পেতে পারে ফেব্রুয়ারিতে। ১ মার্চের মধ্যে ১০০ মিলিয়ন ফাইজার ও মডার্নার ভ্যাকসিন ডোজ হাতে পেতে চায় যুক্তরাষ্ট্র সরকার।

ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব কাউন্টি অ্যান্ড সিটি হেলথ অফিশিয়ালসের গভমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের প্রধান আদ্রিয়ানে কাসালোট্টি বলেন, অঙ্গরাজ্য ও স্বাস্থ্য বিভাগের সরকারি অর্থ দরকার ডাটা সেন্টার কর্মী নেওয়ার জন্য।

বর্তমানে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ৮ বিলিয়ন মার্কিন ডলারের প্রণোদনা প্যাকেজ রেখেছে ভ্যাকসিন বিতরণের জন্য। কিন্তু সেটা বিলম্বিত হচ্ছে। কাসালোট্টি বলেন, তুমি ডিসেম্বরে কাউকে কাজে নিতে এবং প্রশিক্ষণ দিতে পারবে না যদি না তুমি জানো জানুয়ারিতে তাকে বেতন দিতে পারবে কিনা।

যুক্তরাষ্ট্রে এরই মধ্যে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ কোটি ৮০ লাখের বেশি মানুষ। আর প্রাণ হারিয়েছে ৩ লাখ ৩৪ হাজারের বেশি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে ৫৬ জেলায় ছড়িয়েছে হাম, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রিয়াদে ১ হাজার বছরের পুরোনো কুরআনের পাণ্ডুলিপি উন্মোচন

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জর্জিয়া অঙ্গরাজ্যের বিশেষ সম্মাননা পেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি এড়াতে বিকল্প রুটে সৌদি থেকে তেল আনছে বাংলাদেশ

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ বরখাস্ত

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT