চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে মিসাইল হামলার ভুল খবরে হুলুস্থুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ন ১৪, জানুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
হাওয়াই-মিসাইল হামলা-ভুল সতর্কবার্তা

সকাল সকালই হঠাৎ মিসাইল হামলার আশঙ্কায় আতঙ্কিত যুক্তরাষ্ট্রের পুরো হাওয়াই অঞ্চল। কারণ একটি টেক্সট মেসেজ, যা জরুরি সতর্কবার্তা হিসেবে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম ও মোবাইল ফোনের সাহায্যে।

আতঙ্কে পুরো হাওয়াইবাসী পাগলপ্রায় হওয়ার পর জানা গেল সতর্কবার্তাটি ভুল!

স্থানীয় সময় শনিবার সকালে হাওয়াই অঙ্গরাজ্যের মোবাইল ফোন ব্যবহারকারী অধিবাসীদের ফোনে স্থানীয় সরকারের পক্ষ থেকে একটি টেক্সট মেসেজ পাঠানো হয়। সেখানে লেখা: ‘হাওয়াই ব্যালিস্টিক মিসাইল হামলার ঝুঁকিতে রয়েছে। তাৎক্ষণিকভাবে নিরাপদ স্থানে আশ্রয় নিন। এটি কোনো মহড়া নয়।’

এই মেসেজ পেয়ে আতঙ্কিত হয়ে লোকজন ছুটোছুটি শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সতর্কবার্তার খবর ভাইরাল হওয়ার সাথে সাথে টনক নড়ে হাওয়াই ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (ইএমএ)। সেখান থেকে জানানো হয়, হাওয়াইয়ে কোনো মিসাইল হামলার হুমকি নেই।হাওয়াই-মিসাইল হামলা-ভুল সতর্কবার্তা

হাওয়াই অঙ্গরাজ্যের গভর্নর ডেভিড ইগা এ ঘটনায় সবার কাছে ক্ষমা চেয়ে জানিয়েছেন, একজন কর্মী ভুল বোতামে চাপ দেয়ার কারণে এ ঘটনাটি ঘটে। শুধু মোবাইল ফোন না, ওই ভুলের কারণে টেলিভিশন এবং রেডিওতেও প্রচারিত হয় এই মিসাইল হামলার সতর্কবার্তা।

ভুল সতর্কবার্তা পাঠানোর প্রায় ১৮ মিনিট পর ই-মেইল পাঠিয়ে ভুল সংশোধন করে সরকারের পক্ষ থেকে সবার কাছে দুঃখ প্রকাশ করা হয়। তবে স্থানীয় গণমাধ্যম সূত্রে বিবিসি জানিয়েছে, ই-মেইল পাঠালেও অন্তত পরবর্তী ৩৮ মিনিট পর্যন্ত মোবাইল ফোনে ভুল সংশোধন করে কোনো ক্ষুদেবার্তা পাঠানো হয়নি। তাড়াহুড়োর সময় ই-মেইল লক্ষ্য না করায় ৩৮ মিনিট পর ফোনে টেক্সট মেসেজ আসা পর্যন্ত আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে হাওয়াইবাসী।

NO missile threat to Hawaii.

— Hawaii EMA (@Hawaii_EMA) January 13, 2018

Reneta

ডেভিড ইগা জানান, ইএমএ’র তিন শিফটের কর্মী সিডিউলে শিফট বদলানোর সময় এই ভুল মেসেজ পাঠানোর ঘটনাটি ঘটেছে। ‘প্রতি শিফট বদলানোর পর পরবর্তী কর্মীরা এসে পরীক্ষা করে দেখেন পুরো অ্যালার্ট সিস্টেম কাজ করছে কিনা। ওই সময়ই একজন ভুল একটা বোতাম টিপে দেয়।’

মার্কিন সরকার এ ঘটনার পূর্ণ তদন্ত করার ঘোষণা দিয়েছে।

নর্থ কোরিয়ার ব্যালিস্টিক মিসাইলের আঘাত হানার সম্ভাব্য পরিধির আওতায় রয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্য। তাই কখনো যদি নর্থ কোরিয়া থেকে মিসাইল ছোড়া হয়, এ আশঙ্কায় হামলা ঠেকাতে এই সতর্ক ব্যবস্থাটি স্থাপন করা হয়।

স্নায়ুযুদ্ধের সমাপ্তির পর গত ডিসেম্বরে প্রথম হাওয়াই সরকার পারমাণবিক সতর্কতা সাইরেনও পরীক্ষা করে।

ডেইলি মেইলের সৌজন্যে দেখুন মিসাইল হামলার সতর্কবার্তার পর হাওয়াইয়ের লোকজনের অবস্থা:

Jui  Banner Campaign
ট্যাগ: মিসাইল হামলাযুক্তরাষ্ট্রহাওয়াই
শেয়ারTweetPin

সর্বশেষ

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
রাজধানীর কারওয়ান বাজারের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে  ইশতেহার ঘোষণা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ছবি: বিএনপির ফেসবুক লাইভ থেকে নেওয়া।

ইশতেহারে যেমন ঢাকার স্বপ্ন দেখছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিএনপির ইশতেহারে ক্রীড়া বিষয়ে যা আছে

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT