যুক্তরাষ্ট্রে সম্প্রচার বন্ধ করতে যাচ্ছে আল-জাজিরা আমেরিকা। যুক্তরাষ্ট্রের বাজারের অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মিডিয়া গ্রুপটির এক কর্মকর্তা।
তবে বিবিসি বলছে যুক্তরাষ্ট্রের দর্শক টানতে না পেরে যুক্তরাষ্ট্রের বাজার থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে কাতার ভিত্তিক টেলিভিশটি।
আড়াই বছর আগে আল জাজিরা যুক্তরাষ্ট্রে কার্যক্রম শুরু করে। এরপর থেকে কখনই তারা দর্শক টানতে পারেনি। ২০১৫ সালে বছর জুড়ে যুক্তরাষ্ট্রে তাদের দর্শক ছিলো মাত্র ১৯ হাজার।
আল-জাজিরাকে যুক্তরাষ্ট্রের জনগণ আল-কায়েদার সঙ্গে গুলিয়ে ফেলে। নাইন ইলেভেনে টুইন টাওয়ারে হামলার পর বেশ কয়েকবার ওসামা বিন লাদেনের বক্তব্য প্রচার করায় যুক্তরাষ্ট্রের মানুষের তাদেরকে বাঁকা চোখে দেখে থাকে।
এমনকি দেশটির নামকরা টিভি তারকাদের ভিড়িয়েও তারা দর্শক টানতে পারেনি। তাই আগামী আড়াই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের বাজার থেকে সরে আসছে তারা। তবে ইন্টারনেটে তাদের উপস্থিতি থাকবে বলে জানানো হয়েছে।







