চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর ৪৮তম বার্ষিকী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ন ০৩, আগস্ট ২০১৯
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন ও শরণার্থীদের জন্য তহবিল সংগ্রহে অবিস্মরণীয় ভূমিকা রাখা ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর ৪৮তম বার্ষিকী উদযাপন করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা।

‘ট্রিবিউট টু জর্জ হ্যারিসন, পণ্ডিত রবি শংকর অ্যান্ড আদার ফ্রেন্ডস’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন প্রবাসের নানা শ্রেণি-পেশার মানুষ।

‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর ৪৮তম বার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসী সংগঠন ‘ফ্রেন্ডস অব ফ্রিডম’। সাংবাদিক শামিম আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু। পরে জর্জ হ্যারিসন, পণ্ডিত রবি শংকরসহ অন্য শিল্পীদের নিয়ে ১৪ মিনিটের একটি তথ্যচিত্র দেখানো হয়। বক্তারা বলেন, অনেক ত্যাগের বিনিময়ে স্বাধীনতা পাওয়া বাংলাদেশ আজ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হওয়ার পথে এগিয়ে চলেছে।

অনুষ্ঠানে জর্জ হ্যারিসনের বাংলাদেশ গানটি পরিবেশন করে ক্ষুদে শিল্পী মাহী। ৪৭ বছর আগের কনসার্ট ফর বাংলাদেশের প্রত্যক্ষদর্শী কাজি সাহিদ হাসান এবং ওই সময়ে নিউইয়র্কে বাংলাদেশের হয়ে কাজ করা প্রবীর রায় স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান। মোর্শেদ খান অপুর সেতার পরিবেশনায় অনুষ্ঠানটি শেষ হয়।

Reneta

Jui  Banner Campaign
ট্যাগ: কনসার্ট ফর বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলবে, আরও যা জানাল পাকিস্তান

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের রেসিপ্রোক্যাল ট্রেড চুক্তি স্বাক্ষর, শুল্ক কমে ১৯ শতাংশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT