চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সীমান্ত বন্ধের মেয়াদ বাড়লো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ন ২১, ফেব্রুয়ারি ২০২১
আন্তর্জাতিক
A A
USA and Canada Flags

USA and Canada Flags

কানাডায় করোনাভাইরাসের তৃতীয় ওয়েভ এবং নতুন ভ্যারিয়েন্ট ঠেকাতে কানাডা সরকার একের পর এক কঠোর পদক্ষেপ নিয়ে চলছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সীমান্ত দিয়ে আগামী ২১ মার্চ পর্যন্ত অপ্রয়োজনীয় সকল যাতায়াত বন্ধ থাকবে।

দেশটির জন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বিল ব্লেয়ার একথা জানিয়েছেন। টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে অপ্রয়োজনীয় যাতায়াত বন্ধের মেয়াদ ২০২১ সালের ২১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরো বলেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে কানাডার নাগরিকদের নিরাপদ রাখার ব্যাপারে সুবিধা হয় এমন ভাল জনস্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ বিষয়ে আমরা আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অব্যাহত রাখবো।

উল্লেখ্য কানাডায় করোনা মহামারীর শুরু থেকে কানাডা সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সীমান্তে ব্যাপক কড়াকড়ি আরোপ করে। সর্বপ্রথম করোনা মহামারীর শুরুর দিকে ২০২০ সালের মার্চে প্রাথমিকভাবে এ সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়। তবে এ সীমান্ত দিয়ে কেবলমাত্র পণ্যদ্রব্য ও প্রয়োজনীয় ভ্রমণের অনুমতি রয়েছে।

কলামিস্ট, উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মোঃ মাহমুদ হাসান বলেন, কোভিড কালের শুরু থেকেই জননিরাপত্তা সব সময়ই কানাডা সরকারের প্রাধিকার ছিল। জনস্বার্থেই কানাডার বিভিন্ন প্রদেশে সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে করোনাভাইরাস রোধের বিধিনিষেধগুলো অত্যন্ত কঠোরভাবে অনুসরণের কোনো বিকল্প নেই।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৪৩ হাজার ৩০১ জন, মৃত্যুবরণ করেছে ২১ হাজার ৬৩০ জন এবং সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৯ হাজার ৮৪১ জন।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসকানাডাকোভিডসীমান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েদের ফুটবল লিগে চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে ছারছীনা পীর সাহেবের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সাত নারী সংসদের মধ্যে ছয়জন বিএনপি’র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ঢাকা-১৪-নির্বাচনে কারচুপির অভিযোগ সানজিদা তুলি’র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT