চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ন ২৪, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট মারা গেছেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে ৮৪ বছর বয়সে তিনি মারা যান।

আল-জাজিরা জানায়, অলব্রাইটের পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

অলব্রাইট প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রশাসনের একজন কেন্দ্রীয় সদস্য ছিলেন। তিনি দ্বিতীয় মেয়াদে দেশটির সর্বোচ্চ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালনের আগে ১৯৯৩ সালে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছিলেন।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা অলব্রাইটকে ২০১২ সালে স্বাধীনতা পদক প্রদান করেন, যা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান। ওবামা অলব্রাইটের জীবন সব আমেরিকানের জন্য একটি অনুপ্রেরণা বলে উল্লেখ করেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অলব্রাইটকে শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ছিলেন “ভালো, করুণা, শালীনতা এবং স্বাধীনতার শক্তি”।

অলব্রাইট তার কূটনৈতিক জীবনে নানা ভূমিকা পালন করেছেন। তিনি ন্যাটোর সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এছাড়া বলকানে গণহত্যা এবং জাতিগত নির্মূল বন্ধ করতে জোটগুলোকে হস্তক্ষেপ করার জন্য জোটের জন্য চাপ সৃষ্টি করেছিলেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার কমাতে উদ্যোগ নিয়েছিলেন এবং বিশ্বজুড়ে মানবাধিকার ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে কাজ করে গেছেন।

Reneta

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি অলব্রাইটকে “শান্তি, কূটনীতি এবং গণতন্ত্রের একজন শক্তিশালী চ্যাম্পিয়ন” আখ্যায়িত করে তার প্রশংসা করেছেন।

পেলোসি বলেন, “আমাদের দেশে প্রথম নারী শীর্ষ কূটনীতিক হিসেবে সরকারের সর্বোচ্চ পর্যায়ে কাজ করার এবং বিদেশে আমেরিকার প্রতিনিধিত্ব করার মাধ্যমে অলব্রাইট ভবিষ্যৎ প্রজন্মের নারীদের পথ প্রশস্ত করেছে।”

Jui  Banner Campaign
ট্যাগ: জো বাইডেনমারা গেছেন
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT