চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যা বললেন সুপ্রিম কোর্ট চত্বরে ভাস্কর্যের নির্মাতা মৃণাল হক

নাসিমুল শুভনাসিমুল শুভ
৮:০৩ অপরাহ্ন ১২, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

সুুপ্রিম কোর্ট চত্বরে স্থাপিত ভাস্কর্যটি নিয়ে ইসলামী দলগুলোর বিরোধীতা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের পর নিজের মতামত প্রকাশ করেছেন ভাস্কর্যটির নির্মাতা মৃণাল হক। তার মতে এই ভাস্কর্য কোনো গ্রিক দেবীর মূর্তি নয়। মানুষের আকৃতিতে তৈরি যেকোনো ভাস্কর্যকে মূর্তি হিসেবে দেখে তা সরানোর দাবি মেনে নিলে সেটা ‘আত্মসমর্পণ’ হবে বলে মন্তব্য করেছেন এই ভাস্কর।

সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত ভাস্কর্যটি সরাতে ইসলামী দলগুলোর চাপ এবং এ নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের পর চ্যানেল আই অনলাইনের কাছে নিজের এই মতামত তুলে ধরেছেন ভাস্কর মৃণাল।

রাজধানীতে আরও কয়েকটি ভাস্কর্যের নির্মাতা তার এই ভাস্কর্যটিতে শাড়ি পরা নারীর পক্ষে যুক্তি তুলে ধরেন।

ভাস্কর মৃণাল হক

তিনি বলেন,‘এটা কোনো গ্রিক দেবীর মূর্তি নয় বরং বাঙালি নারীর ভাস্কর্য। ন্যায় বিচারকের ভূমিকায় বাঙালি নারীর অবয়ব দেখাতে চেয়েছি এই ভাস্কর্যে। বিশ্বজুড়ে বিচারালয়ে ন্যায় বিচারের প্রতীক হিসেবে একটি ভাস্কর্য প্রচলিত আছে। উচ্চ আদালত কর্তৃপক্ষ সেই ভাস্কর্যটির মতো একটি ভাস্কর্য এখানে বানাতে বলেছিলো। সেটা করলে আরও বেশি বিতর্ক হতো। তখন বলা হতো এই ভাস্কর্য আমাদের সংস্কৃতির সঙ্গে যায়না। তাই বিতর্ক থেকে মুক্ত থাকতেই বাঙালি নারীর বেশে ভাস্কর্যটি তৈরি করি।’

সব ভাস্কর্যকেই ‘মূর্তি’ হিসেবে দেখার সমালোচনা করেছেন তিনি। হোটেল ইন্টারকন্টিনেন্টালের (শেরাটন ) সামনে স্থাপিত ‘রাজসিক’ ভাস্কর্যের ভাস্কর মৃণাল হক বলেন,‘ ইসলাম ধর্মে মূর্তি পূজা করা পাপ কিন্তু ভাস্কর্য নির্মাণ করা যাবে না এটা কোথাও বলা হয়নি বলেই জানি। অপরাজেয় বাংলা, মতিঝিলের বলাকাতে কেউ তো পূজা করতে যায় না। এগুলো শিল্পকর্ম।’

উচ্চ আদালতের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই ভাস্কর্যটি তৈরি করা হয়েছিলো বলে জানান তিনি।

Reneta

তিনি বলেন,‘ ন্যায় বিচারের প্রতীকী ভাস্কর্য হিসেবে এবং সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ আমার ভাস্কর্যটি স্থাপন করেন। আদালতের রেজিস্ট্রার জেনারেল এবং ডেপুটি রেজিস্ট্রার আমার বানানো ১ ফুট দীর্ঘ মডেলটি দেখে অনুমোদন দেন এবং বর্তমান আকৃতির ভাস্কর্যটি তৈরি করার চূড়ান্ত সিদ্ধান্ত জানান।’

সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্য সরানোর দাবি ওঠার বেশ কয়েক বছর আগে বিমান বন্দরের সামনের বাউল ভাস্কর্য সরানোর দাবিতেও সরব হয়েছিলো ইসলামী দলগুলো। ওই ভাস্কর্যটিও তৈরি করেছিলেন মৃণাল হক।

ধর্মভিত্তিক এই গোষ্ঠীর চাপে বাউল ভাস্কর্য ভেঙে ফেলায় ১ কোটি ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছিলো বলে জানান তিনি।

তিনি বলেন,‘ ৫০ টিরও বেশি মসজিদের শীর্ষ পর্যায় থেকে বাউল ভাস্কর্য নির্মাণের বিরোধীতা করা হয়েছে। তারা রাস্তায় শুয়ে রাস্তা বন্ধ করে দিয়েছিলো। এমনকি সরাসরি আমাকে হুমকি দেয়া হয়েছিলো। বাউল ভাস্কর্যের জায়গায় নতুন করে ভাস্কর্য তৈরি করতে বলা হয়েছিলো আমাকে। শর্ত দেয়া হয়েছিলো সেখানে ‘আল্লাহু’ লেখা থাকতে হবে।’
কোনো ভাস্কর্য যা পুজা করার জন্য তৈরি হয়নি তাকে ‘মূর্তি’ বলে বিরোধীতা করার যৌক্তিকতা নেই বলে মনে করেন তিনি।

ভেঙে ফেলা হয় মৃণাল হকের বাউল ভাস্কর্য

মৃণাল হক বলেন,‘সব কিছুকে মূর্তি বলে তা সরানোর দাবি মেনে নেয়াটা হবে আত্মসমর্পণ। এরকম দাবি মেনে নিলে দেশে থাকার মতো পরিবেশ থাকবে না।’

মঙ্গলবার রাতে গণভবনে ভাস্কর্যের বিরোধিতাকারী ওলামাদের দাবির সঙ্গে একমত পোষণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটি সরাতে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলবেন তিনি।

ভাস্কর্যটির বিষয়ে শেখ হাসিনা বলেন: আমি নিজেও এটা পছন্দ করিনি। বলা হচ্ছে এটা নাকি গ্রিক মূর্তি। আমাদের এখানে গ্রিক মূর্তি আসবে কেন? আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি, এটা এখানে থাকা উচিৎ না। গ্রিকদের পোশাক ছিল এক রকম। এখানে আবার দেখি শাড়ি পরিয়ে দিয়েছে। এটাও হাস্যকর হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাস্টিসিয়া- হেফাজতসুপ্রিম কোর্টের ভাস্কর্যহেফাজতে ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

এলএনজি চুক্তিতে ‘ফোর্স মেজার’ ঘোষণা কাতারের

মার্চ ২৪, ২০২৬

২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী

মার্চ ২৪, ২০২৬

২৪ হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি বাজারে অস্থিরতায় মূল্যবৃদ্ধি আংশিক কমিয়েছে চীন

মার্চ ২৪, ২০২৬

ওয়ান ইলেভেনের কুশিলবরা এখন কে কোথায়?

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT