যানজট থেকে উত্তরণে পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে রাজনৈতিক সদিচ্ছা ও দৃঢ় প্রত্যয় লাগবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে, তারা মনে করিয়ে দিয়েছেন, রাজধানীর গণপরিবহনের উন্নয়নে প্রথম কৌশলগত পরিকল্পনা নেওয়া হয় ২০০৫ সালে। এরপর ২০১৩ সালে পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিস্তারিত কর্মপরিকল্পনা নেওয়া হয়। কিন্তু, স্বার্থান্বেষী মহলের চাপে সেটি বাস্তবায়ন হতে পারছে না।







