ক্রিকেট

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার ক্রিকেটাররা টি-টোয়েন্টি বিশ্বকাপে উত্তেজনা প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে উচ্ছ্বাস প্রকাশ করছে, একজন ক্রিকেটার গালাগালি করছে ও অন্যজন উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নতুন রহস্য স্পিনার তকমা পাওয়া ২১ বছর বয়সী ডানহাতি অফস্পিনার মাহেশ থিকসানাকে নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে শ্রীলঙ্কা। টপ অর্ডারের দুই বাঁহাতি ব্যাটসম্যান ২৯ বর্ষী ভানুকা রাজাপাকশে ও ২২ বর্ষী কামিন্ডু মেন্ডিস জায়গা পেয়েছেন।

আরব আমিরাতে বসতে যাওয়া বিশ্বকাপটির জন্য রোববার ১৫ সদস্যের দল দিয়েছে শ্রীলঙ্কা। নেতৃত্ব দেবেন দাশুন শানাকা। সহকারী ধনঞ্জয়া ডি সিলভা।

ইংল্যান্ডে কোভিড প্রটোকল ভেঙে একবছর নিষিদ্ধ থাকা নিরোশান ডিকেভেল্লা, কুশল মেন্ডিস ও ধানুস্কা গুণাথিলাকার জায়গা হয়নি অনুমিতভাবেই।

বিশ্বকাপের জন্য দল ঘোষণার আইসিসির বেধে দেয়া সময় ছিল ১০ সেপ্টেম্বর পর্যন্ত। লঙ্কানরা আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করল দুদিন পর। কারণ তাদের ক্রীড়ামন্ত্রীর সইয়ের অপেক্ষা ছিল। আইন অনুযায়ী কোনো লঙ্কান দলের অনুমোদন পেতে অবশ্যই ক্রীড়ামন্ত্রীর সই লাগে দেশটিতে।

শ্রীলঙ্কার টি-টুয়েন্টি বিশ্বকাপ দল
দাশুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), আভিস্কা ফের্নান্দো, চারিথ আশালাঙ্কা, কামিন্ডু মেন্ডিস, ভানুকা রাজাপাকশে, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, ভানিডু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমান্থা চামিরা, মাহেশ থিকসানা, প্রাভীন জয়াবিক্রমা, নুয়ান প্রদীপ, লাহিরু মাধুশাঙ্কা।

রিজার্ভ: বিনুরা ফের্নান্দো, আকিলা ধনঞ্জয়া, পুলিনা থারাঙ্গা, লাহিরু কুমারা।

বিষয়:টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০লিড স্পোর্টসশ্রীলঙ্কা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…