রাজধানীর যাত্রাবাড়িতে ভাড়াটে পরিচয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক এক কর্মকর্তার বাসায় ঢুকে লুটপাট চালিয়েছে ডাকাতরা। সে সময় শ্বাসরোধ করে হত্যা করা হয় গৃহকর্তার মেয়ে নিগারকে। ডাকাতরা ওই ফ্ল্যাট বাড়ি থেকে লুট করে নিয়ে যায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার সম্পদ। যাত্রাবাড়ির বিবির বাগিচা রজনীগন্ধা রোডের চারতলা যে ফ্ল্যাট বাড়িতে ডাকাতি হয়েছে সেখানে এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকেন প্রতিরক্ষা মন্ত্রালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান। পুলিশ নিগারের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।







