যাকাত বিতরণে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। নূরানী জর্দা ফ্যাক্টরির দেওয়া যাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যুর ঘটনাটা ইচ্ছাকৃত নয় বলেও মন্তব্য করেন তিনি।
রবিবার দুপুরে ধর্মমন্ত্রী বলেন, নূরানী জর্দা ফ্যাক্টরির মালিক যাকাত বিতরণের সময় হওয়া ঘটনাটি ইচ্ছাকৃত নয়। তারা প্রতিবছরই যাকাত দিয়ে থাকে। এবারের ঘটনা নিয়ে মন্ত্রণালয়ে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা নিশ্চয়ই এ ব্যাপারে সুষ্ঠু পদক্ষেপ নিবো।
তবে যেন ভবিষ্যতে আর এমন ঘটনা না ঘটে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।
আগামীতে সারাদেশে যাকাত বিতরণ নিয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করবেন বলেও জানান ধর্মমন্ত্রী।
মন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজ নিতে হতাহতের বাড়ীতে যান। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৃত ২৭ জনের প্রত্যেকের পরিবারকেই ১০ হাজার টাকা করে প্রদান করেন।







