চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোরে গুলি করে আনসার সদস্যকে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ন ৩০, নভেম্বর ২০১৯
জনপদ, যশোর
A A

যশোরে সন্ত্রাসীদের গুলিতে আনসার ব্যাটালিয়নের এক সদস্য নিহত হয়েছেন। নিহত আনসার সদস্য হোসেন আলী তরফদার (৫২) যশোর সদর উপজেলার হাশিমপুর তরফদারপাড়া এলাকার আরশাদ আলী তরফদারের ছেলে।

শনিবার বেলা ১১টার দিকে হাশিমপুর বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়: শনিবার সকালে হোসেন আলী বাড়ি থেকে হাশিমপুর বাজারে বাজার করতে আসেন। বেলা ১১টার দিকে তিনি বাজারের মোশাররফের চায়ের দোকানের সামনে যান। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে যায়।

হোসেন আলী তরফদারের ভাইয়ের ছেলে সিদ্দিকুর রহমান জানান: তার চাচা হোসেন আলী ঢাকায় আনসার ব্যাটালিয়নে চাকরি করেন। ছুটি নিয়ে ৫/৬দিন আগে তিনি বাড়িতে এসেছিলেন।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আলীম হোসেন বনি বলেন: অজ্ঞাত দুর্বৃত্তরা হোসেন আলীকে গুলি করে হত্যা করেছে এমন খবর পেয়ে বাজারে ছুটে যাই। বাজারে গোলাগুলির সাথে সাথেই দোকানপাট বন্ধ হয়ে যায়। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা সবাই সরে যায়। কারা কিভাবে এসে গুলি করে চলে গেছে তা এখনও জানা যায়নি।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান: অজ্ঞাত দুর্বৃত্তরা হোসেন আলীকে গুলি করে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি আনসার সদস্য বলে জানা গেছে। হত্যাকাণ্ডের কারণ এবং কারা জড়িত তা উদঘাটনে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আনসার সদস্যগুলিযশোরহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT