জনপদ

নববর্ষের আনন্দকে ভিন্ন মাত্রা দিতে ঘোড়দৌড় প্রতিযোগিতা

নববর্ষের আনন্দকে ভিন্ন মাত্রা দিতে ঘোড়দৌড় প্রতিযোগিতা

নববর্ষের আনন্দে ভিন্ন মাত্রা দিতে ময়মনসিংহে ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে। এতে ৬টি ইভেন্টে ৫৩টি ঘোড়া অংশ নেয়। খেলা দেখতে সার্কিট হাউজ মাঠে ভিড় জমান হাজারও মানুষ।

নববর্ষকে ভিন্ন স্বাদে উপভোগ করলো ময়মনসিংহবাসী। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে ভিড় করে বিপুল সংখ্যক মানুষ।

সার্কিট হাউজ মাঠে ময়মনসিংহ পৌরসভার এ আয়োজনে অনেকেই ছিলেন যারা আগে কখনো ঘোড়দৌড় দেখেননি। অনেকে আসেন পরিবার নিয়ে। ছিলেন শিক্ষার্থীরাও। দেশের ঐতিহ্যবাহী খেলাগুলোর সাথে ময়মনসিংহবাসীকে পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন।

খেলা শেষে পুরস্কার গ্রহণ করেন বিজয়ীরা। প্রতি বছরই এমন আয়োজন চান স্থানীয়রা।

আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে-

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…