ফুটবল

ম্যানসিটি ম্যাচের আগে রিয়ালের জোড়া ধাক্কা

ম্যানসিটি ম্যাচের আগে রিয়ালের জোড়া ধাক্কা

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে যেতে ম্যানচেস্টার সিটির মাঠে দ্বিতীয় লেগে কমপক্ষে ২-০ গোলের জয় ছাড়া বিকল্প নেই রিয়াল মাদ্রিদের। কঠিন সমীকরণ মাথায় নিয়ে আগামী সপ্তাহে নামার আগে জিনেদিন জিদানের দলের জন্য জোড়া ধাক্কা, চোটের জন্য মূল গোলরক্ষক থিবো কোর্ত্তয়া ও ডিফেন্ডার মার্সেলোকে পাচ্ছে না তারা।

রোববার রিয়াল বেটিসের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে পুরোটা সময় মাঠে ছিলেন কোর্ত্তয়া। তারপরই পড়েছেন চোটে। রিয়ালের পক্ষ থেকে জানানো হয়েছে, কটিসন্ধির চোটে পড়েছেন বেলজিয়ান গোলরক্ষক। পুরো ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পেতে বেশ কিছুদিন বিশ্রাম নিতে হবে ২৭ বছর বয়সী কোর্ত্তয়াকে।

মূল গোলরক্ষক না থাকায় শুক্রবার এইবার ও আগামী মঙ্গলবার ম্যানসিটির মাঠে আলফানসো আরেওলার উপর ভরসা রাখতে হবে জিদানকে। চলতি মৌসুমে মাত্র ৮ ম্যাচ খেলেছেন আরেওলা। সিটির কাছে প্রথম লেগে নিজ মাঠে ২-১ গোলে হেরেছে লস ব্লাঙ্কোসরা।

কোর্ত্তয়াকে হারানোর পাশাপাশি জিদানকে দুঃসংবাদ দিয়েছেন মার্সেলো। বেটিস ম্যাচে কোনরকমে এক ঘণ্টা খেলে মাঠ ছাড়তে হয়েছিল অভিজ্ঞ ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে। ঊরুতে সমস্যা তার, কবে মাঠে ফিরতে পারবেন নিশ্চিত নয়। এ লেফট ব্যাকের যোগ্য বিকল্প অবশ্য আছে জিদানের হাতে। মার্সেলোর পজিশন লেফট ব্যাকে দারুণ ফর্মে আছেন বিকল্প ফারলান মন্ডি।

বিষয়:থিবো কোর্ত্তয়ামার্সেলোরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…