চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটির এখন একটাই কাজ ‘পরিশ্রম আর প্রার্থনা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ন ০১, জানুয়ারি ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

শিরোপার স্বপ্ন প্রায় নেই বললেই চলে, যতটুকু আছে তাও কাগজে-কলমে। তাই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল লিভারপুলের সঙ্গে ব্যবধান কমানোকেই লক্ষ্য হিসেবে সামনে রাখছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। ব্যবধান কমাতে শিষ্যদের কঠোর পরিশ্রম, ভালো খেলা আর প্রার্থনার অনুরোধ জানিয়েছেন কোচ পেপ গার্দিওলা।

লিভারপুলের সঙ্গে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা দল লেস্টার সিটির ব্যবধান ১৩ পয়েন্ট। আর টেবিলের তিনে থাকা ম্যানসিটি’র সঙ্গে তাদের পয়েন্টের ফারাক ১৪!

ব্যবধান কমবে কী, উল্টো বেশ করুণ অবস্থায় আছে গার্দিওলার দল। শেষ ৫ ম্যাচের দুটিতেই হেরেছে সিটিজেনরা। গার্দিওলার নিয়মিত ফরমেশনের অনেকেই চোটের কারণে মাঠের বাইরে। যারাও বা আছেন তাদের পারফরম্যান্স আশাব্যঞ্জক নয়। তো এই দল নিয়ে ব্যবধান কমবে কীভাবে? গার্দিওলার উত্তর, ‘সবাই যখন সুস্থ হয়ে উঠবে তখন!’

‘কঠোর পরিশ্রম করো, সেরাটা দাও আর প্রার্থনা করো।’, শিষ্যদের কাছে নতুন বছরে এই গার্দিওলার কামনা।

‘আমরা সবসময় যেভাবে খেলি সেভাবেই খেলার চেষ্টা করেছি। তবে সবসময় সব কিছু নিয়ন্ত্রণের ক্ষমতা আপনার হাতে থাকবে না। লিভারপুল যে অসাধারণ দল তৈরি করেছে তাদের নিয়ন্ত্রণের ক্ষমতাও আপনার হাতে থাকবে না। আর কিছু বিষয় আছে যেখানে কিছু করার নেই।’

সেই ‘কিছু বিষয়’ কী ভিএআর প্রযুক্তি আর খেলোয়াড়দের চোট? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ম্যানসিটি কোচের রহস্যময় উত্তর, ‘আপনারা জানেন সেগুলো কী!’

Reneta

গত গ্রীষ্মে খুব বেশি খেলোয়াড় কেনেনি ম্যানসিটি। যে চারজন খেলোয়াড়কে কেনা হয়েছে তারা প্রত্যেকেই চোটের কারণে সাইডলাইনের বাইরে। সঙ্গে আয়মেরিক লাপোর্তে, লেরয় সানে, ডেভিড সিলভা ও জন স্টোনসের মত গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোটও ভোগাচ্ছে বর্তমান লিগ শিরোপাজয়ী দলটিকে।

এরপরও খেলোয়াড় কিনতে না পারায় ক্লাব কর্তৃপক্ষকে দোষ দিচ্ছেন না গার্দিওলা। পাশাপাশি লিভারপুলের বর্তমান দলটিকে নিয়েও বেশ প্রশংসাই করেছেন তিনি, ‘আমি জানি আমার দলটা অসাধারণ। আমার দলটাকে আমি ভালোবাসি। আমাদের শুধু চোট নিয়েই সমস্যা।’

‘লিভারপুলের দলটা অবিশ্বাস্য। তারা ইউরোপ চ্যাম্পিয়ন, লিগে মাত্র দুই পয়েন্ট খুইয়েছে। আমাদের উচিত তাদের সাধুবাদ জানানো। তাদের সঙ্গে আমাদের যে ব্যবধান দাঁড়িয়ে গেছে তেমনটা হওয়া উচিত ছিল না কিন্তু হয়ে গেছে!’

Jui  Banner Campaign
ট্যাগ: পেপ গার্দিওলাম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT