চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউর দুর্দান্ত প্রত্যাবর্তনে জয়ী গোলটি রোনালদোর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ন ২১, অক্টোবর ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

আধাঘণ্টার মধ্যে দুই গোলে পিছিয়ে পড়ার পর তিন গোল ফিরিয়ে দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লেখা। জয়সূচক গোলটি আবার মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। চ্যাম্পিয়ন্স লিগে আটালান্টাকে হারানোর পথে দুর্দান্ত এক রাতই কেটেছে ম্যানচেস্টার ইউনাইটেডের।

ওল্ড ট্রাফোর্ডে বুধবার রাতে পাঁচ গোলের রোমাঞ্চের শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ৩-২ গোলে হারিয়েছে আটালান্টাকে। মার্কাস রাশফোর্ড ও হ্যারি ম্যাগুইরের গোলে সমতায় ফেরার পর জয়ের উল্লাসে মাতান চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সিআর সেভেন।

গ্রুপ এফ’তে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন ম্যানইউ। সমান ম্যাচে ৪ পয়েন্টে দুইয়ে আটালান্টা, ৪ পয়েন্টে গোলপার্থক্যে পিছিয়ে তিনে ভিয়ারিয়াল ও ৩ পয়েন্ট নিয়ে শেষে ইয়াং বয়েজ।

ঘরের মাঠে ম্যাচের ১৫ মিনিটে পিছিয়ে পড়ে ম্যানইউ। যখন অতিথিদের গোল এনে দেন পাসালিচ। ২৯ মিনিটে ডেমিরেল ব্যবধান দ্বিগুণ করে দিলে আরেকটি বিপর্যয়ের শঙ্কা ভাসে রেড ডেভিলদের আস্তানায়।

সেখান থেকে ঘুরে দাঁড়ানোর গল্পের শুরু। প্রথমার্ধে পিছিয়ে থেকে ফেরার পর ম্যাচের ৫৩ মিনিটে ম্যানইউ ডাগআউটে স্বস্তির হাওয়া বইতে শুরু করে রাশফোর্ডের গোলে। বলের যোগানদাতা ছিলেন ফের্নান্দেস।

ম্যাচের ৭৫ মিনিটে ম্যাগুইরের গোলে আসে সমতা। এই গোলেও বল বানিয়ে দিয়েছেন ফের্নান্দেস। সমতায় ফিরে পূর্ণ পয়েন্ট তুলতে অতিথি রক্ষণে আক্রমণ ও চাপ বাড়িয়ে চলে ম্যানইউ।

Reneta

ফলও আসে দ্রুতই। ৮১ মিনিটে গোল এনে দেন রোনালদো। পর্তুগিজ মহাতারকাকে বল এগিয়ে দিয়েছিলেন লুক শ। ওই গোলের পর আর পিছে ফিরে তাকে হয়নি চাকরি টানাটানির মধ্যে থাকা কোচ ওলে গানার সোলশারকে। হাসিমুখে মাঠ ছাড়তে পারেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগ-২০২১ম্যানইউরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

একটি দল ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক চুক্তি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

অদম্য কাপের ফাইনাল বয়কট করেছেন ক্রীড়া সাংবাদিকরা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ওমানকে হারিয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের

ফেব্রুয়ারি ৯, ২০২৬

প্রেমে ব্যর্থ হয়ে সহপাঠীকে হত্যার পর আত্মহত্যা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT