চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাকগ্রাও ফেভারিট মানছেন ইংল্যান্ডকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ন ২৭, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের ময়দানি লড়াই শুরুর আগে আলোচনা জমেছে চারদিকে। শিরোপার লড়াইয়ে কোন কোন দল ফেভারিট, সেটি নিয়ে বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন ক্রিকেটবোদ্ধারা। সেই দলে যোগ দিলেন গ্লেন ম্যাকগ্রাও। অস্ট্রেলিয়ান কিংবদন্তির মতে, ঘরের মাঠে ইংল্যান্ডই ফেভারিট হিসেবে শুরু করবে।

অন্য দলগুলোও যে ছেড়ে কথা বলবে না, সেটি জানাতেও ভুল করেননি সর্বকালের অন্যতম সেরা এ অজি পেসার।

অস্ট্রেলিয়ার ২০০৩ ও ২০০৭ সালের বিশ্বকাপজয়ী দলের অপরিহার্য সদস্য ম্যাকগ্রা বলছেন, ‘একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের দারুণ এক ইউনিট রয়েছে। তারা ফেভারিট হিসেবেই টুর্নামেন্ট শুরু করবে এবং আমার বিশ্বাস তারা দারুণ করবে।’

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে আসছে ইংল্যান্ড। অপ্রতিরোধ্য পারফরম্যান্সের ফলেই ইংল্যান্ডকে ফেভারিটের কাতারে এগিয়ে রাখছেন ২০০৭ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা ম্যাকগ্রা, ‘আপনি সাম্প্রতিক ফর্মের দিকে তাকান। ইংল্যান্ড দল যেভাবে খেলছে সেটি আমাকে মুগ্ধ করেছে। তারা বেশ কিছু বড় স্কোর গড়েছে।’

ইংল্যান্ডের পাশাপাশি ভারতকেও ফেভারিটের কাতারে রাখছেন ম্যাকগ্রা। সেইসঙ্গে নিজ দেশের জন্যও প্রার্থনা করছেন অজি গ্রেট, ‘আমি বলছি না ইংল্যান্ড বিশ্বকাপ জিতবে। তবে তারা ফেভারিট এবং তাদের মাঠে তাদেরককে হারানো খুবই কঠিন। প্রার্থনা করছি, অস্ট্রেলিয়াও ভালো করবে। আমার মতে, ভারত ও ইংল্যান্ডই ফেভারিট। তবে অস্ট্রেলিয়া যেন ভালো করে সেই প্রার্থনাই করি।’

আগামী ৩০ জুন বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসর শুরু হবে। ১০ দলের বিশ্বকাপে প্রতিটি দল একে অন্যেও মুখোমুখি হবে। এরপর সেরা চারটি দল সেমিতে জায়গা করে নেবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডবিশ্বকাপ-২০১৯ম্যাকগ্রালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনে ৮,৭৭০ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ৯০% কেন্দ্রে সিসি ক্যামেরা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিশ্বকাপ শেষ লঙ্কান তারকা হাসারাঙ্গার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT