চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার লেনের মৌচাক-মালিবাগ ফ্লাইওভার উদ্বোধন বৃহস্পতিবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ন ২৫, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A

বৃহস্পতিবার  বেলা ১২টায় মৌচাক মালিবাগ ফ্লাইওভারের উদ্বোধনী অনুষ্ঠানের কারণে মৌচাক থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত রাস্তাটি উদ্বোধনপূর্ব সময় পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ফ্লাইওভারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যানজট এড়াতে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে।  উদ্বেধনকালীন সময়ে ঐ রাস্তাটি পরিহার করার জন্য সকলকে অনুরোধ করেছেন ঢাকা দক্ষিণের মেয়র।

উদ্বোধনের পরই সর্বসাধারণের চলাচলের জন্য  খুলে দেয়া হবে ফ্লাইওভারটি। ফ্লাইওভারটি উন্মুক্ত করা হলে মৌচাক, মালিবাগ, বাংলামোটর, রাজারবাগ, শান্তিনগর, মগবাজার এলাকায় যানজট কমে আসবে।

ফ্লাইওভার উদ্বোধনের জন্য একটি অস্থায়ী মঞ্চও তৈরি করা হয়েছে। অস্থায়ী মঞ্চে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, ঢাকা দক্ষিণের মেয়র ও রাজনৈতিক নেতারা থাকবেন বলে জানা গেছে।

২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারি প্রায় ৯ কিলোমিটার দৈর্ঘ্যের এই ফ্লাইওভারটির নির্মাণকাজের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৪ সালের ডিসেম্বরে নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও এর মধ্যে কয়েক দফায় প্রকল্পের সময় বাড়ানো হয়। বাংলাদেশ সরকার এবং সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি) এর অর্থায়নে এটি নির্মাণ করতে ১ হাজার ২১৮ কোটি ৮৯ লাখ টাকা খরচ হয়েছে। চার লেনের এই ফ্লাইওভারে ওঠানামার জন্য ১৫টি র‌্যাম্প আছে।

Reneta

 

Jui  Banner Campaign
ট্যাগ: উদ্বোধনী অনুষ্ঠানমৌচাক-মালিবাগ ফ্লাইওভারসাঈদ খোকন
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনে ৮,৭৭০ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ৯০% কেন্দ্রে সিসি ক্যামেরা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিশ্বকাপ শেষ লঙ্কান তারকা হাসারাঙ্গার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে…

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT