চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহাম্মদ নাসিম সম্পাদিত ‘সংসদে তিন প্রজন্ম’র মোড়ক উন্মোচন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ন ২৭, ফেব্রুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A

জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর সন্তান, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম সম্পাদিত ‘সংসদে তিন প্রজন্ম’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘সংসদে তিন প্রজন্ম’ বইটির মোড়ক উন্মোচন করা হয়।

বইটিতে জাতীয় চার নেতা অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলী এবং তার সন্তান মোহাম্মদ নাসিম ও তার সন্তান, ওই পরিবারের কনিষ্ঠ সাংসদ তানভীর শাকিল জয়ের সংসদ জীবন সম্পর্কে তুলে ধরা হয়। ক্যাপ্টেন এম মনসুর আলী ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট মনোনীত প্রার্থী হিসেবে পূর্ব বাংলা আইনসভার সদস্য নির্বাচিত হন। ১৯৫৬ সালে আতাউর রহমান খানের নেতৃত্বাধীন পূর্ববঙ্গ কোয়ালিশন সরকারের আইন ও সংসদ, খাদ্য ও কৃষি এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রীর দায়িত্ব লাভ করেন।

১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ছয়দফা আন্দোলনে মনসুর আলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে তিনি মুজিবনগরে গঠিত প্রবাসী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকের দায়িত্ব পালন করেন।

মনসুর আলী স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভায় যোগাযোগ মন্ত্রী এবং পরবর্তী সময়ে স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালে তিনি জাতীয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগ পার্লামেন্টারি দলের সদস্য নির্বাচিত হন। ১৯৭৫ সালে দেশে একদলীয় রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি চালু হলে তিনি বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর দায়িত্ব লাভ করেন।

এরপর ক্যাপ্টেন মনসুর আলীর সন্তান মোহাম্মদ নাসিম ১৯৮৬, ১৯৯৬ ও ২০০১ সালেও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০০৮ সালে মোহাম্মদ নাসিমের পুত্র তানভীর শাকিল জয় একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ সালে মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং ২০১৪ সালের ১২ জানুয়ারি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

Reneta

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মোহামম্দ নাসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সরওয়ার, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অাবুল মকসুদ, সাবেক সাংসদ তানভীর শাকিল জয় এবং শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু।

Jui  Banner Campaign
ট্যাগ: বইয়ের মোড়ক উন্মোচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটের দুইদিন পর প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনে দুর্গম ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT