চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজ-রিয়াদের সঙ্গে পিএসএলে সাব্বির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১১ অপরাহ্ন ২১, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরেও থাকছেন একাধিক বাংলাদেশি ক্রিকেটার। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদের পর দল পেয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানও। তাদের সঙ্গে শেষমুহূর্তে যুক্ত হয়েছেন সাব্বির রহমান। চোট পাওয়া সাকিব আল হাসানের বিকল্প হিসেবে যাচ্ছেন সাব্বির।

বৃহস্পতিবার থেকে পর্দা উঠছে পিএসএলের তৃতীয় আসরের। এবার পেশোয়ার জালমির হয়ে খেলবেন সাব্বির। অলরাউন্ডার সাকিব ইনজুরির পর পুনর্বাসনের মধ্যে আছেন। তার জায়গায় সাব্বিরের খেলার কথা জানিয়েছে পেশোয়ার।

মূর্তিকারিগর

সাব্বিরের সাথে একই দলে রয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবালও। মঙ্গলবার রাতে পিএসএল খেলতে মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও মোস্তাফিজুর রহমান এক সাথে দেশ ছাড়লেও ভিসা জটিলতায় যাওয়া হয়নি তামিমের। তিনি দ্রুতই দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বেন।

পিএসএলের উদ্বোধনী দিনেই মাঠে নামবে তামিম-সাব্বিরের পোশোয়ার জালমি। তার একদিন পর থেকে শুরু হবে রিয়াদদের এবারের আসরের যাত্রা।

মাহমুদউল্লাহ খেলবেন তার পুরনো দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। আর মোস্তাফিজ খেলবেন লাহোরের জার্সিতে।

Reneta

ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দলের শ্রীলঙ্কায় যাওয়ার কথা ৪ মার্চ। ৮ মার্চ টাইগারদের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। পিএসএলে থাকা ক্রিকেটাররা দুবাই থেকেই সরাসরি লঙ্কায় পাড়ি জমাবেন বলে জানা গেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: তামিমপিএসএলমাহমুদউল্লাহমোস্তাফিজসাকিবসাব্বির
শেয়ারTweetPin

সর্বশেষ

সাফ ফাইনাল: ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে আমেরিকা-কানাডায় সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT