চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মোস্তাফিজ বিশ্রাম ডিজার্ভ করে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০২ অপরাহ্ন ২১, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলে সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদ কোয়ালিফায়ারে উঠলেও মোস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্স প্লে-অফে জায়গা করে নিতে পারেনি। কাটার মাস্টারের আইপিএল তাই আগেভাগেই শেষ হয়েছে। সোমবার সন্ধ্যায় দেশেও ফিরেছেন ফিজ। তবে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন নাকি কয়েকদিনের ছুটিতে যাবেন সেটি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

মুম্বাইয়ের জার্সিতে শুরুর ভাগে টানা ৬টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। পরে একাদশ থেকে ছিটকে যান। রোববার ফিরে নিজের ও মুম্বাইয়ের গ্রুপপর্বের শেষ ম্যাচটি খেলেছেন। টানা অনুশীলনের মধ্যেই ছিলেন। আফগানিস্তান সিরিজ যদিও নাকের ডগায়, তারপরও কয়েকদিনের ছুটি চাইলে বিবেচনা করা হতে পারে বলে ইঙ্গিত দিলেন খালেদ মাহমুদ সুজন।

‘সে তো বিশ্রাম ডিজার্ভ করে। কারণ ওখানে ম্যাচ খেলেছে, অনুশীলন করেছে। আমাদের মনে হয় সবাই ভালো টাচে আছে।’

অন্যদিকে দেশের মাটিতে অনুষ্ঠিত সবশেষ ত্রিদেশীয় সিরিজের চেনা দৃশ্যে ফিরেছে শের-ই-বাংলা স্টেডিয়ামে। টাইগার ক্রিকেটারদের ব্যাটিং-বোলিং দেখভাল করছেন খালেদ মাহমুদ সুজন। আগেরবার অবশ্য টেকনিক্যাল ডিরেক্টর হিসেবেই কাজটা করেছিলেন সাবেক এ ক্রিকেটার। সেখানে আফগান সিরিজে সুজনের ভূমিকা কেবল ম্যানেজারের। তবে তামিম-মুশফিক-রুবেলদের স্কিল ট্রেনিং দেখভাল করতে হচ্ছে সুজনকে। ভারপ্রাপ্ত হেড কোচ কোর্টনি ওয়ালশন এখনও ছুটি কাটিয়ে ফেরেননি বলে।

স্কিল ক্যাম্পে টাইগাররা

মঙ্গলবার ফেরার কথা রয়েছে ওয়ালশের। আফগান সিরিজ সামনে রেখে নিজের মিশন শুরু করবেন বুধবার থেকে। ক্যারিবিয়ান কিংবদন্তির দেরিতে আসার কারণটা পারিবারিক বলা জানা গেছে।

২৯ ক্রিকেটারকে নিয়ে মিরপুরে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে ১৭ এপ্রিল। রোববার পর্যন্ত ফিটনেস ট্রেনার মারি ভিল্লাভারায়নের অধীনে চলেছে কন্ডিশনিং ক্যাম্প। স্কিল ক্যাম্পের শুরুর দিন খালেদ মাহমুদ ছাড়াও ছিলেন স্বল্পমেয়াদী ফিল্ডিং কোচ সোহেল ইসলাম।

নেটে ঘাম ঝরাচ্ছেন মুশফিক
Reneta

আফগান সিরিজের বাংলাদেশ দল ১৫ সদস্যের। আইপিএল খেলতে থাকা টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ও পেসার মোস্তাফিজুর রহমানকে ছাড়া সোমবার অনুশীলনে ছিলেন বাকি সবাই। দুপুর ২টা থেকে ফিল্ডিং, ব্যাটিং, বোলিংয়ে ঘাম ঝড়ান ক্রিকেটাররা।

অনুশীলন শেষে খালেদ মাহমুদ বললেন, ‘টি-টুয়েন্টি মাথায় রেখেই বোলিং-ফিল্ডিং হচ্ছে। বোলাররা নতুন বলে কী ধরনের ফিল্ডিং সাজিয়ে নিয়ে বল করবে, পুরনো বলে কী করবে, ইত্যাদি। বৈচিত্রগুলো কি হচ্ছে। ব্যাটসম্যানদেরও একই, আক্রমণাত্মক খেলার অনুশীলন করছে। আপাতত সব ঠিকঠাক আছে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদ মাহমুদমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

প্রথম ম্যাচে জিতে পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ

মার্চ ১২, ২০২৬

ফিনালিসিমার ভেন্যু হিসেবে বার্নাব্যুর নাম প্রস্তাব, রাজী নয় আর্জেন্টিনা

মার্চ ১২, ২০২৬

মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান

মার্চ ১২, ২০২৬

আইনি ঝামেলায় জড়ালেন হার্দিক পান্ডিয়া

মার্চ ১২, ২০২৬

মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন ঘাঁটি সরিয়ে নিতে হবে: মোজতবা খামেনি

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT