চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজ চারে, শীর্ষ দশে সঙ্গী যারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ন ১৫, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের দ্বাদশ আসরে যে কয়জন বোলার নজর কেড়েছেন মোস্তাফিজুর রহমান তাদের অন্যতম। উইকেট শিকারের তালিকায় চারে আছেন বাংলাদেশের তারকা পেসার। গতবারের মতো এবারও আসর সর্বোচ্চ উইকেট শিকারি অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।

রোববার লন্ডনের ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে নিউজিল্যান্ড-ইংল্যান্ড ফাইনালে সুপার ওভার রোমাঞ্চে গড়ায়। শেষ হাসি অবশ্য স্বাগতিকদের। প্রথমবারের মতো শিরোপা জিতেছে ইংলিশরা। আর টানা দুবার ফাইনালে হারল নিউজিল্যান্ড।

সেমিফাইনাল থেকে অস্ট্রেলিয়া বিদায় নিলেও গর্বের রেকর্ড নিয়েই দেশে ফিরেছেন স্টার্ক। এক বিশ্বকাপে সর্বোচ্চ ২৭ উইকেটের কীর্তি গড়েছেন অজি পেসার। ১০ ম্যাচে শিকার। উইকেট সংখ্যায় এবার তার ধারেকাছে যেতে পারেননি কেউ।

ফাইনালে তিন উইকেট নিয়ে দুইয়ে উঠে এসেছেন লোকি ফার্গুসন। রানার্সআপ নিউজিল্যান্ডের পেসার ৯ ম্যাচে নিয়েছেন ২১ উইকেট। ইংল্যান্ডের তরুণ উদীয়মান পেসার জফরা আর্চার ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে তিনে আছেন।

আর্চারের সমান ২০ উইকেট নিয়েও গড়ে পিছিয়ে থেকে চারে অবস্থান মোস্তাফিজের। তবে ফিজ ম্যাচ খেলেছেন কেবল ৮টি। পাঁচে থাকা ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ ৯ ম্যাচে নিয়েছেন ১৮ উইকেট।

শীর্ষ দশে থাকা বাকি বোলাররা হলেন- মার্ক উড, মোহাম্মদ আমির, ট্রেন্ট বোল্ট, শাহিন শাহ আফ্রিদি ও ক্রিস ওকস। উড ১০ ম্যাচে ১৮টি, আমির ৮ ম্যাচে ১৭টি, বোল্ট ১০ ম্যাচে ১৭টি, শাহিন ৫ ম্যাচে ১৬টি ও ওকস ১১ ম্যাচে ১৬টি করে উইকেট নিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমোস্তাফিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে ঈদ কবে, জানা যাবে ১৯ মার্চ

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়তুল মোকাররমে ঈদে ৫ জামাত

মার্চ ১৮, ২০২৬

ফিফার সঙ্গে ইউটিউবের চুক্তি, সরাসরি দেখা যাবে বিশ্বকাপ ম্যাচের অংশবিশেষ

মার্চ ১৮, ২০২৬

রোজায় গাজর যেভাবে খেলে মিলবে অধিক পুষ্টি

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সব বাস নিচ্ছে নির্ধারিত ভাড়া, কিছু পরিবহন ২০-৩০ টাকা কমও নিচ্ছে’

মার্চ ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT