চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের সঙ্গে ছিলেন সাকিবও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২০ অপরাহ্ন ১৮, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে বিপজ্জনক জুটি হয়েছে দুটি। একটি প্রথম উইকেটে, ৫৭ রানের। আরেকটি দ্বিতীয় উইকেটে ৮৬ রানের। প্রথমটা ভাঙেন মিরাজ। বেশি বিপজ্জনক হয়ে উঠছিল দ্বিতীয়টা। গুরুত্বপূর্ণ সময়ে মোস্তাফিজ সেটা ভেঙে বাংলাদেশকে পথে রাখেন। পরে আরো দুইজনকে ফেরান।

সাকিবও নিয়েছেন তিন উইকেট। সারাদিন তিনি কী কী করেছেন, এই তিনটি উইকেট তা বোঝাতে পারছে না। একদিকে মোস্তাফিজ আরেক দিকে তিনি লঙ্কান ব্যাটসম্যানদের কাঁপিয়ে ছেড়েছেন।

লাঞ্চের আগে মাত্র ১ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু লাঞ্চের পর ৭ ওভারের স্পেলে মোস্তাফিজ নেন ৩ উইকেট। সেটিই ধসের শুরু। মোস্তাফিজের সেই স্পেলটা অবশ্য কাটিয়ে দিয়েছিলেন দিমুথ করুনারত্নে। করেছেন দারুণ এক সেঞ্চুরি। শেষদিকে তাকেই ফিরিয়েছেন ওই সাকিব।

দিন শেষে করুনারত্নে সংবাদ সম্মেলনে এসেছিলেন। অকপটে স্বীকার করেন, মোস্তাফিজকে সামলাতে পারেননি তারা।

মোস্তাফিজ-সাকিবের এমন যুগলবন্দীতে ঐতিহাসিক ম্যাচে স্মরণীয় জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। ২ উইকেট হাতে রেখে স্বাগতিকদের লিড ১৩৯ রানের।

করুনারত্নে বাদে সাকিব ফিরিয়েছেন নিরোশান ডিকেওয়াল্লা এবং আসিলা গুনারত্নেকে। সাকিবের লেগ স্টাম্পের ওপর পড়া বলটি প্যাডেল সুইপ করেছিলেন ডিকেওয়াল্লা (৭)। মুশফিক বুঝতে পেরে আগেই বলের লাইনে চলে যান। দক্ষতার সঙ্গে ক্যাচ নেন অধিনায়ক। আর আসিলা গুনারত্নেকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন।

Reneta

সাকিব ৩ উইকেট নিয়েছেন ৬১ রান খরচায়। আর ৫২ রানে ৩ উইকেট মোস্তাফিজের।

মোস্তাফিজ আগ্রাসনের শুরু করেন কুশল মেন্ডিসকে দিয়ে। দারুণ এক ডেলিভারিতে মেন্ডিসকে তুলে নিয়ে এনে দেন ব্রেক থ্রু। ৩৬ রান করে উইকেটের পেছনে মুশফিকুর রহিমকে ক্যাচ দেন মেন্ডিস। মুশফিক আর মোস্তাফিজের আবেদনে আম্পায়ার সুন্দরম অবশ্য সাড়া দেননি। মুশফিক রিভিউ নিয়ে ফেরান মেন্ডিসকে।

৫ ওভার পরেই আবার মোস্তাফিজের আঘাত। মেন্ডিসের মতোই উইকেটের পেছনে ক্যাচ দেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা দিনেশ চান্ডিমাল। ফিজের তৃতীয় শিকার সিলভা। তাকেও মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশের ১০০ টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

এপ্রিল ১৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে মামলা

এপ্রিল ১৫, ২০২৬

ড. মো. আলী আফজাল: কৃষি বিজ্ঞানের প্রবাদপুরুষ ও আধুনিক আবাসনখাতের স্বপ্নদ্রষ্টা

এপ্রিল ১৫, ২০২৬

ব্যয় কমানোর লক্ষ্যে ২ হাজার কর্মী ছাঁটাই করবে বিবিসি

এপ্রিল ১৫, ২০২৬

বায়ার্নের প্রতিশোধ, নাকি রিয়ালের প্রত্যাবর্তন

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT