চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের আইপিএল খেলা ওয়ালশকে ভাবাচ্ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৭ পূর্বাহ্ন ০৪, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

দুই-দুইবার আইপিএল থেকে ইনজুরি নিয়ে ফেরা মোস্তাফিজের ব্যাপারে কোর্টনি ওয়ালশ নাখোশ। এবার ইনজুরি লুকানোয় বোলিং কোচ বেশি হতাশ। বলছেন তার আইপিএল খেলার বিষয়টি ভেবে দেখা প্রয়োজন।

‘এটা আমার জন্য ভাবনার বিষয়। দ্বিতীয়বার সে আইপিএল থেকে ইনজুরি নিয়ে ফিরেছে। বিষয়টা আমাদের ভেবে দেখা প্রয়োজন,’ মন্তব্য করে ওয়ালশ ক্রিকইনফোকে বলেন, ‘তাকে সুস্থ এবং ইনজুরি মুক্ত রাখার বিষয়ে আমাদের নিশ্চিত হওয়া প্রয়োজন। কারণ সে বয়সে তরুণ।’

ওয়ালশ বলেন, ‘দিন শেষে খেলোয়াড়ের নিজের একটা দায়িত্ব আছে। কারণ আপনি দুটি ভিন্ন জায়গায় খেলছেন।’

আইপিএল খেলতে যেয়ে আগেও চোট নিয়ে ফিরেছেন মোস্তাফিজ। সেই ধাক্কা দুবছরেও কাটিয়ে উঠতে পারেননি। ২০১৬ সালে হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করিয়ে এসে চোটে পড়েছিলেন। আইপিএলের পরপরই সাসেক্সে খেলার সময় কাঁধের চোট মারাত্মক আকার নেয় তার। তখন অস্ত্রোপচার করাতে হয়। টাইগার পেসার সেই চোট কাটিয়ে চেনারূপে ফিরতে সংগ্রাম করে যাচ্ছেন এখনও। এবার মুম্বাই ইন্ডিয়ান্সে খেলে নতুন করে বয়ে আনলেন পায়ের চোট।

ওয়ালশ বলেন এবার আগে থেকে ইনজুরির বিষয়ে জানলে কিছু একটা হয়তো করা যেত, ‘আমরা তার ইনজুরির বিষয়ে কিছু জানতাম না। আগে থেকে জানালে হয়তো তাকে ফেরানোর জন্য কিছু করা যেত। এরপর আবার দেশে ফিরে প্রস্তুতি ম্যাচে মাঠে নামে। ইনজুরির কথা জানলে ওই ম্যাচে তাকে খেলানো হতো না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোর্টনি ওয়ালশমোস্তাফিজুর রহমানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ

এপ্রিল ১৮, ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বিশেষ বিশ্লেষণ

এপ্রিল ১৮, ২০২৬

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার

এপ্রিল ১৮, ২০২৬

১৬ বছরে পা রেখেছে সময় টেলিভিশন

এপ্রিল ১৮, ২০২৬

বাংলাদেশ থেকে হজযাত্রা শুরু আজ, মধ্যরাতে প্রথম ফ্লাইট

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT