চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজদের রাজস্থানের দিনটা ভালো কাটল না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৪ পূর্বাহ্ন ২৮, সেপ্টেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

খুব আহামরি কিছু করেননি, করেননি খুব খারাপও। নিজের সাদামাটা এক দিনে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারতে দেখলেন মোস্তাফিজুর রহমান।

আবু ধাবিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৬৪ রান জমায় মোস্তাফিজদের রাজস্থান রয়্যালস। জবাব দিতে নেমে ৯ বল ও ৭ উইকেট অক্ষত রেখে লক্ষ্যে পৌঁছে যায় সানরাইজার্স হায়দরাবাদ।

মোস্তাফিজ এদিন ৩.৩ ওভারে দেন ২৬ রান, পান এক উইকেট। বাকি উইকেট দুটি পেয়েছেন মাহিপাল লোমরোর ও চেতন সাকারিয়া।

সানরাইজার্সের জন্য ম্যাচটা সহজ করে দেন কেন উইলিয়ামস ও জেসন রয়। অধিনায়ক উইলিয়ামস ৫ চার ও এক ছয়ে ৪১ বলে অপরাজিত ৫১ রানে ম্যাচ শেষ করে আসেন।

জেসন রয় ওপেনিংয়ে ঝড় তুলে দিয়ে যান ৬০ রান। ৮ চার ও এক ছয়ে ৪২ বলে সাজানো ইনিংস। বাকিদের মধ্যে ঋদ্ধিমান সাহা ১৮ ও অভিষেক শর্মা অপরাজিত ২১ রান করেছেন।

আগে রাজস্থানকে দেড়শ পেরোনো সংগ্রহ এনে দেন সাঞ্জু স্যামসন। অধিনায়ক খেলে দেন ৮২ রানের ইনিংস। ঝলমলে ইনিংসটি ৭ চার ও ৩ ছক্কায় ৫৭ বলে সাজানো।

Reneta

বাকিদের মধ্যে ইয়াশভি জেইসোয়াল ২৩ বলে ৩৬, মাহিপাল ২৮ বলে অপরাজিত ২৯ রানের ইনিংস খেলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল ২০২১মোস্তাফিজরাজস্থানলিড স্পোর্টসহায়দরাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT