চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফা জব্বার ও ‘নগদ’র ব্যবস্থাপনা পরিচালকের দুই বইয়ের মোড়ক উন্মোচন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ন ২৪, ফেব্রুয়ারি ২০২২
তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারকে নিয়ে রচিত ‘মোস্তাফা জব্বার, একাকী এক পর্বতারোহী’ ও ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক রচিত ‘অর্থনৈতিক অর্ন্তভুক্তিতে ডিজিটাল বিপ্লব’ শীর্ষক গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন হয়েছে।

আজ বৃহস্পতিবার গ্রন্থ দুটির প্রকাশনা উপলক্ষ্যে রাজধানীর সিরডাপ মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন এবং বিশিষ্ট আবৃত্তিকার রুপা চক্রবর্তী। ‘নগদ’-এর পাবলিক কমিউনিকেশন্স প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম অনুষ্ঠানটির সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্ত্রী মোস্তাফা জব্বারকে নিয়ে ‘মোস্তাফা জব্বার, একাকী এক পর্বতারোহী’ শীর্ষক গ্রন্থটি লিখেছেন স্বনামধন্য লেখক দেবব্রত মুখোপাধ্যায়। মোস্তাফা জব্বার-এর কর্মময় জীবনসহ ডিজিটাল বাংলাদেশ নিয়ে তাঁর সুদূরপ্রসারী পরিকল্পনা এবং অবদানের কথা উঠে এসেছে গ্রন্থটিতে। বইটি প্রকাশ করেছেন প্রকৌশলী মেহেদী হাসান।

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘বাংলা ভাষা ও রীতি হারিয়ে যাবে বলে অনেকে ধারণা করছে। আমি তা মনে করি না। বাংলা পৃথিবীর পঞ্চম বৃহত্তম মুখের ভাষা। আগামী দশ বছরের মধ্যে বাংলা পৃথিবীর তৃতীয় বৃহত্তম ভাষা হবে।’

‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকের “অর্থনৈতিক অর্ন্তভুক্তিতে ডিজিটাল বিপ্লব” শীর্ষক গ্রন্থটি নিয়ে এসেছে আবিষ্কার প্রকাশনী। গ্রন্থটিতে যুগোপযোগী প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক পরিবর্তন ও ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে এ পর্যন্ত উল্লেখযোগ্য উদ্ভাবনগুলো আলোকপাত করা হয়েছে।

Reneta

তানভীর এ মিশুক নিয়মিত দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল বিপ্লবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কলাম বা মতামত লিখে থাকেন। তাঁর সেসব গুরুত্বপূর্ণ মতামতের সংকলন হিসেবে প্রকাশিত হলো ‘অর্থনৈতিক অর্ন্তভুক্তিতে ডিজিটাল বিপ্লব’ গ্রন্থটি।

প্রকাশিত বই নিয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘যাত্রার শুরু থেকেই ডিজিটাল সেবাকে সর্বজনীন করার মাধ্যমে দেশের সব মানুষের জীবনমানের উন্নয়নে ভূমিকা রাখতে সম্মিলিতভাবে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমরা। এই বইয়ের মাধ্যমে আমি একটি বিষয় সবার কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, সেটি হলো ডিজিটাল বিপ্লবের পর এখন আমাদের সময় এসেছে এর সুফল সবার ঘরে পৌঁছে দেওয়ার। আমি আশা করব বই অনুরাগী সচেতন পাঠকেরা বইটি পড়ে তাদের মূল্যবান মতামত দেবেন এবং সামনের দিনে আরও ভালো কিছু লেখার জন্য উৎসাহ দেবেন।’

‘মোস্তাফা জব্বার, একাকী এক পর্বতারোহী’ বইটি একুশে বইমেলার ১৭ নম্বর স্টলে বাংলাপ্রকাশ প্যাভিলিয়নে পাওয়া যাবে। ‘অর্থনৈতিক অর্ন্তভুক্তিতে ডিজিটাল বিপ্লব’ বইটি অমর একুশে বইমেলা ২০২২-এর ৪৩৯, ৪৪০ এবং ৪৪১ নং স্টলে পাওয়া যাবে। এ ছাড়া দেশের অন্যতম অনলাইনভিত্তিক বই কেনাকাটার প্ল্যাটফর্ম রকমারি থেকেও সহজেই ‘অর্থনৈতিক অর্ন্তভুক্তিতে ডিজিটাল বিপ্লব’ গ্রন্থটি সংগ্রহ করতে পারবেন পাঠকেরা। পাশাপাশি রকমারি থেকে ‘নগদ’-এর গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করলে বইপ্রেমীরা উপভোগ করতে পারবেন ২০ শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক।

Jui  Banner Campaign
ট্যাগ: নগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যি কথা চোখে পানি রাখতে পারছিলাম না

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনের দিন ভোট গণনার সময় পোস্টাল ব্যালট গণনা করা হবে: ইসি

ফেব্রুয়ারি ৫, ২০২৬

দুর্নীতি-নারীর অপমান ও আধিপত্যবাদমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পল্লবীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ৫, ২০২৬

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কোনো দেশের চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT