চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন দ্বিগুণ করার সুযোগ  

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৯ অপরাহ্ন ১৯, মে ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A
মোবাইল ব্যাংকিং

ফাইল ছবি

প্রায় দেড় বছর পর আবারও মোবাইল ব্যাংকিং বা আর্থিক সেবার (এমএফএস) লেনদেন সীমা বাড়ানো হয়েছে। এখন আগের চেয়ে দ্বিগুণ টাকা জমা বা ক্যাশ ইন করা যাবে। আর উত্তোলন করা যাবে আগের চেয়ে আড়াই গুণ। একইভাবে এক হিসাব থেকে অন্য হিসাবে অর্থ স্থানান্তর সুবিধাও আড়াই গুণ বাড়ানো হয়েছে।

রোববার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের এ নতুন সীমা নির্ধারণ করে দিয়েছে।

জানা গেছে, বাজারে সমতা আনতে এ উদ্যোগ। আর এখন মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন অনেক বেড়েছে।

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ডিজিটাল হুন্ডি বিতরণের প্রমাণ পাওয়ায় ২০১৭ সালের জানুয়ারিতে লেনদেন সীমা কমিয়ে দিয়েছেল কেন্দ্রীয় ব্যাংক। প্রায় আড়াই বছর পর কঠোর নিয়ন্ত্রণ করার পর আবার এই মাধ্যমে লেদেনের সীমা বাড়ানো হলো।

সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো বাংলাদেশ ব্যাংকের ওই প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে একজন গ্রাহক তার অ্যাকাউন্টে দিনে ৫ বারে ৩০ হাজার টাকা ক্যাশ ইন বা জমা করতে পারবেন। আর মাসে ২৫ বারে সর্বোচ্চ দুই লাখ টাকা ক্যাশ ইন করা যাবে। এত দিন একজন গ্রাহক একদিনে দুই বারে সর্বোচ্চ ১৫ হাজার টাকা জমা করতে পারতেন।

একই সঙ্গে দিনে সর্বোচ্চ ৫ বারে ২৫ হাজার টাকা তোলা বা ক্যাশ আউট করা যাবে। মাসে ২০ বারে এক লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করা যাবে। এত দিন একদিনে ২ বারে সর্বোচ্চ ১০ হাজার টাকা তোলা বা ক্যাশ আউট করা যেত। মাসে ১০ বারে ৫০ হাজার টাকা উত্তোলন সুবিধা ছিল।

Reneta

এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন গ্রাহক তার ব্যক্তি মোবাইল হিসাবে সর্বোচ্চ তিন লাখ টাকা স্থিতি রাখতে পারবেন

সূত্র জানায়, ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে দৈনিক ৫০ হাজার টাকা লেনদেন করা যায়। এর মাধ্যমে প্রতি মাসে ৫ লাখ টাকা লেনদেন সুযোগ রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক এ নিয়ে বারবার আপত্তি জানালেও সরকার তাতে সায় দেয়নি। এর পরিপ্রেক্ষিতেই এমএফএসের লেনদেন সীমা বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এমএফএসবাংলাদেশ ব্যাংকমোবাইল ব্যাংকিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাগেরহাটে আইজিপির বাড়ির সংযোগ সার্ভিসে চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতেও গুলশান বাসভবনে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬

ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান লারিজানির উত্তরসূরি কে হচ্ছেন?

মার্চ ১৮, ২০২৬

সস্তা ওষুধে স্থূলতা মোকাবেলায় নতুন সম্ভাবনা ভারতের

মার্চ ১৮, ২০২৬

দিনাজপুরে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সুবিধাবঞ্চিতদের পাশে ট্রাই ফাউন্ডেশন

মার্চ ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT