চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ারের ওরিয়েন্টশন অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩০ অপরাহ্ন ২৩, জানুয়ারি ২০২২
শিক্ষা
A A

মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এমইউএফওয়াই) ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত দেশের একমাত্র আন্তর্জাতিক শিক্ষা সেবাদাতা প্রতিষ্ঠান ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের (ইউসিবি) অধীনে প্রথম অফিশিয়াল ব্যাচের শিক্ষার্থীদের ভবিষ্যতের যাত্রা উদযাপন করা হয়।

স্বনামধন্য শিক্ষাবিদ ও ইউসিবি’র বিশিষ্ট কর্মকর্তা, সম্মানিত অতিথি ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইউসিবি’র অ্যাকাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক সারওয়ার আহমেদ বলেন, ‘এতো বিশাল সংখ্যক তরুণের বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার স্বপ্ন রয়েছে তা দেখাও অত্যন্ত আনন্দের বিষয়। আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাতে চাই। স্বপ্ন পূরণের যাত্রায় ইউসিবিকে পথপ্রদর্শক এবং সঙ্গী হিসেবে বেছে নিয়ে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি। বাংলাদেশে মোনাশের একমাত্র অংশীদার ইউসিবি আপনাদের অ্যাকাডেমিক উৎকর্ষ অর্জনের যাত্রায় সার্বিক সহযোগিতা করবে।’

অনুষ্ঠানে ভার্চুয়ালভাবে যোগ দিয়ে ইউসিবি’র গ্রুপ সিইও ড. সন্দীপ অনন্তনারায়ণন বলেন, ‘‘বাংলাদেশের একমাত্র শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত ইন্টারন্যাশনাল এডুকেশন প্রোভাইডার হিসেবে আমরা এই অবস্থানে আসতে পেরেছি বলে আমি একইসাথে গর্বিত ও আত্মবিশ্বাসী। আমি সাহসের সাথে বলতে পারি যে, আমরা আমাদের প্রিয় শিক্ষার্থী ও অনুষদ সদস্যদের নিয়ে আরও অনেক দূর যেতে পারবো।”

মোনাশ ইউনিভার্সিটিতে প্রথম বর্ষে ভর্তির জন্য গুরুত্বপূর্ণ প্রাক বিশ্ববিদ্যালয় প্রোগ্রামের অংশ হিসেবে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এমইউএফওয়াই) প্রোগ্রামটি ডিজাইন করা হয়েছে। এ ধরনের বিস্তৃত প্রোগ্রামটি শিক্ষার্থীদের উন্নতমানের শিক্ষাগ্রহণের পথচলায় বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি অর্জনে সহায়তা করবে। ফাউন্ডেশন ইয়ার শেষ করার পর, প্রয়োজনীয় মার্কস এবং ডিগ্রির পূর্বশর্তগুলো অর্জন করে শিক্ষার্থীরা মোনাশ ইউনিভার্সিটিতে প্রথম বছরে একটি নির্বাচিত স্নাতক কোর্সে নিশ্চিতভাবে ভর্তি হতে পারবেন।

Reneta

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোনাশ ইউনিভার্সিটির অ্যাডমিশন ও কমিউনিকেশন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ এশিয়া ও আফ্রিকার প্রধান আলফোনসা পাকিয়াম এবং ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ ড্যানিয়েল লাম সহ আরও অনেকেই।

Jui  Banner Campaign
ট্যাগ: মোনাশ ইউনিভার্সিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক রহমানের পক্ষে প্রচার চালাচ্ছেন মেয়ে জাইমা রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

`সংসদ নির্বাচন ও গণভোটে কারচুপির চেষ্টা করলে কঠিন বিপদের মুখে পড়তে হবে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জামায়াতে ইসলামীর সাথে ঐক্যের সরকার গঠন করবে না বিএনপি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারাই মামলাবাজির সাথে জড়িত: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ক্ষমতায় গেলে কাউকে ধর্মের ভিত্তিতে নয় মেধার ভিত্তিতে যাচাই করা হবে: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT