চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদির সফর: নেতিবাচক প্রচারণা না চালানোর আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ন ০২, মার্চ ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A
ওবায়দুল কাদের

মুজিব বর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রচারণা না চালানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘নরেন্দ্র মোদির বাংলাদেশে আসা প্রতিহতের ঘোষণায় সরকার মোটেও বিব্রত নয়। মুজিব বর্ষকে সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানানো উচিত।’

‘‘ভারত বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের মিত্র। তাই তাদের কাছে বাংলাদেশ সারা জীবনই কৃতজ্ঞ থাকবে। মুজিব বর্ষে মোদির বাংলাদেশ সফরে দু’দেশের সেতুবন্ধন আরও দৃঢ় হবে।’’

আগামী ১৭ মার্চ ঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীর বর্ষব্যাপী উদযাপন অনুষ্ঠানে নরেন্দ্র মোদির অংশ নেওয়ার কথা রয়েছে। ওই অনুষ্ঠানে তিনি প্রধান বক্তা হবেন বলে আশা করা হচ্ছে। আগামী ১৬ মার্চ বাংলাদেশ সফরে আসতে পারেন মোদি।

তবে তার এই সফর নিয়ে এরই মধ্যে প্রতিক্রিয়া দেখিয়েছে ইসলামপন্থী কয়েকটি সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর সরাসরি হুমকি দিয়ে বলেছে, কোনোভাবেই মোদিকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না।

Reneta

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদিকে নিয়ে চলছে নানা ধরনের অপপ্রচার-গুঞ্জন চলছে। বিশেষ করে ভারতের নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে দিল্লিতে সহিংস ঘটনার পর মোদিকে দেওয়া আমন্ত্রণ ফিরিয়ে নেওয়ার দাবি উঠেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ওবায়দুল কাদেরনরেন্দ্র মোদিবাংলাদেশ সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ডের ম্যাচে আফগানদের হারাল নিউজিল্যান্ড

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি:ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে নিজ নির্বাচনী পথসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘হ্যাঁ’ ভোটে সিল দিতে বললেন মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং সীমিত করার সিদ্ধান্ত

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভুয়া ফটোকার্ড ও এআই বিভ্রান্তি থেকে দূরে থাকার অনুরোধ সাবিলার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপ একাদশ: নেই বাংলাদেশের কেউ, ভারত-ইংল্যান্ডের ৬

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT