চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদির সঙ্গে সাক্ষাত হবে খালেদা-রওশনের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২০ পূর্বাহ্ন ০৫, জুন ২০১৫
রাজনীতি
A A

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্রসচিব সুব্রানিয়াম জয়শঙ্কর। এ সফরে মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, কয়েকটি বাম দলের নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন তিনি।

আগামী ৭ জুন রোববার বিকেলে হোটেল সোনারগাঁওয়ে ভিন্ন ভিন্ন সময়ে ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করবেন খালেদা জিয়া-রওশন এরশাদসহ অন্যরা।

আগামীকাল শনিবার বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি তার ফেসবুকে সফর নিয়ে তার আগ্রহের কথা জানিয়েছেন। মোদির সফরসঙ্গী হয়ে বাংলাদেশে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও।

এবারের মোদির সফরে মূল আলোচ্য বিষয় থাকবে মানবপাচার রোধ, স্থলসীমান্ত চুক্তি, বাণিজ্য বিষয় ইত্যাদি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সফরকালে কলকাতা-ঢাকা-আগরতলা বাস সার্ভিস, ঢাকা শিলং গুয়াহাটি বাস সার্ভিসের সূচনা এবং খুলনা-মংলা রেলওয়ে লাইন, কুলাউড়া-শাহাবাজপুর রেল সংযোগ পুনর্বহাল, শিলাইদহের কুঠিবাড়িতে রবীন্দ্র ভবন, সারদা পুলিশ একাডেমিতে মৈত্রী ভবন, ফেনী নদীর উপর সেতু নির্মাণ প্রকল্প, বিএসটিআইতে পরীক্ষাগার এবং একটি বর্ডার হাট উদ্বোধনের কথা রয়েছে।

দুই দিনের সফরে নরেন্দ্র মোদি প্রায় ৮০ জনের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। মোদির সঙ্গে দিল্লি থেকে যোগ দেওয়া ২৪ সদস্যের প্রতিনিধিদলে কোনো মন্ত্রী নেই।

Jui  Banner Campaign
ট্যাগ: নরেন্দ্র মোদি
শেয়ারTweetPin

সর্বশেষ

তিন ওয়ানডে খেলতে মার্চের শুরুতে আসছে পাকিস্তান

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মহা ধুমধামে বট-পাকুড়ের বিয়ে

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, ছবি: সংগৃহীত।

তারেক রহমানের কাছে ভারতের চিঠি: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আত্মহত্যার চেষ্টা করেছেন মেঘমল্লার বসু!

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আব্বু আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ: জাইমা রহমান

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT