ভারতবিরোধী বক্তৃতার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী রশিদ আহমেদ খান। তার বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, পাকিস্তানের রেলমন্ত্রী বক্তব্য দেয়ার সময় বাক্যর ঠিক মাঝখানে নরেন্দ্র মোদির নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে হাতে থাকা মাইক্রোফোন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন।
আগস্টের ৫ তারিখ ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মীরকে বিশেষ ক্ষমতা দেয়া অনুচ্ছেদ ৩৭০ বিলোপের সিদ্ধান্ত নেয়ার পর কাশ্মীরের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে ‘কাশ্মীর ঘণ্টা’ পালন করছে পাকিস্তান।
ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়া পাকিস্তানের মন্ত্রী রশিদ খানের ওই ভিডিতে দেখা যায়, বক্তৃতায় ‘নরেন্দ্র মোদি, আমরা আপনার উদ্দেশ্য সম্পর্কে সচেতন”
এর পরেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর মন্ত্রী বলেন, ‘এটি একটি বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা, এ নিয়ে কেউ কিছু মনে করবে না। মোদি এই র্যালি বন্ধ করতে পারবে না।’
এর আগে গত সপ্তাহে রাওয়ালপিন্ডিতে এক অনুষ্ঠানে ওই রেলমন্ত্রী শেখ রশিদ আহমদ মন্তব্য করেন, চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বরের মধ্যেই পাক-ভারত যুদ্ধ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। অক্টোবর-নভেম্বরেই যুদ্ধের আশঙ্কা রয়েছে।
শেখ রশিদ বলেন, ভারত সম্পর্কে বরাবরই উদাসীন জাতিসংঘ। অনুচ্ছেদ ৩৭০’র বিশেষাধিকার প্রত্যাহারের পরই ভারতের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে পাকিস্তান।








