চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মে মাসের প্রথম দিকে শেষ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ন ১৫, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাশিয়ার ইউক্রেন আক্রমণ প্রয়োজনীয় রসদ শেষ গেলেই এই যুদ্ধ শেষ হয়ে যাবে এবং তা সম্ভবত মে মাসের প্রথম দিকে শেষ ঘটবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অফ স্টাফের উপদেষ্টা ওলেকসি আরেস্তোভিচ।

বেশ কয়েকটি ইউক্রেনীয় মিডিয়া দ্বারা প্রকাশিত একটি ভিডি বার্তায় আরেস্তোভিচ বলেন, সঠিক সময় নির্ভর করবে ক্রেমলিন এই যুদ্ধে কতটা সরঞ্জাম বা সম্পদ ব্যবহার করতে ইচ্ছুক তার ওপর। এই সরঞ্জাম শেষ হয়ে গেলেই রাশিয়ার যুদ্ধ থেমে যাবে। খবর ডেইলি ম্যাভেরিক।

তিনি আরও বলেন, আমি মনে করি আমাদের একটি শান্তি চুক্তি হতে পারে মে মাসের শুরুতে।

আরেস্তোভিচ বলেন, আমরা এখন এমন অবস্থায় রয়েছি যেখানে দুটি পথ খোলা আছে। হয়তো আগামী এক বা দুই সপ্তাহের মধ্যে সৈন্য প্রত্যাহার এবং সবকিছুসহ খুব দ্রুত একটি শান্তি চুক্তি করা হবে, অথবা সবকিছুকে একত্রিত করে তাদেরকে আক্রমণ করে পরাজিত করার পর এপ্রিলের মাঝামাঝি বা এপ্রিলের শেষের দিকে একটি চুক্তি হতে পারে।

এছাড়া এই ‘সম্পূর্ণ উন্মাদ’ পরিস্থিতির কারণে রাশিয়া এক মাসের প্রশিক্ষণের পরে  নতুন সৈন্যও পাঠাতে পারে বলে মনে করেন তিনি।

আরেস্তোভিচ এর মতে, দুই দেশ শান্তি চুক্তিতে সম্মত হলেও পরবর্তী এক বছরে ছোট কৌশলগত সংঘর্ষ সংঘটিত হতে পারে, যদিও এমন অবস্থা এড়াতে শান্তি চুক্তিতে ইউক্রেন তার অঞ্চল থেকে রাশিয়ান সৈন্যদের সম্পূর্ণ অপসারণের ওপর জোর দিয়ে যাবে।

Reneta

ইউক্রেনে যুদ্ধ শুরু হয় ২৪ ফেব্রুয়ারী। যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি “বিশেষ সামরিক অভিযান” শুরু করেছিলেন, একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটি ইউরোপীয় রাষ্ট্রের ওপর সবচেয়ে বড় আক্রমণ বলে মনে করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউক্রেনপুতিনরাশিয়ারাশিয়া-ইউক্রেন যুদ্ধশান্তি চুক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: ভোট শুরুর আগেই ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: শুরুর আগেই ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষ: আহত ১১

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচিত সরকার গঠনে প্রতীক্ষার ভোট আজ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT