চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পণ্ডিত রামকানাই দাশের ৮২তম জন্মবার্ষিকী পালিত হবে ছায়ানটে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ন ০৫, মে ২০১৭
শিল্প সাহিত্য
A A

প্রখ্যাত লোকসংগীতশিল্পী ও সংগ্রাহক পণ্ডিত রামকানাই দাশের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ৬ মে রাজধানীর ছায়ানটে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

লোকসংগীতশিল্পী ও সংগ্রাহক পণ্ডিত রামকানাই দাশ ১৯৩৫ সালের ১৫ এপ্রিল সুনামগঞ্জের শাল্লা উপজেলার পুটকা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার পেরুয়া গ্রামে। বাবা রসিকলাল দাশ ও মা দিব্যময়ী দাশ ছিলেন লোকসংগীতের সাধক।

১৯৬৭ সাল থেকে সিলেট বেতারে নিয়মিত সংগীত শিল্পী হিসেবে গান পরিবেশন করেন। কাজের স্বীকৃতি হিসেবে যিনি ২০১৪ সালে একুশে পদক লাভ করেন। ৫ সেপ্টেম্বর ২০১৪ সালে তিনি মৃত্যুবরণ করেন।

শনিবার বিকেল সাড়ে পাঁচটায় ছায়ানট মিলনায়তনে বাঙালীর অনন্য এই সংগীত প্রতিভার ৮২তম জন্মবার্ষিকী পালিত হবে।

এ উপলক্ষে ‘পণ্ডিত রামকানাই দাশ স্মৃতি পরিষদ’ ৬ মে শনিবার ছায়ানটের মিলনায়তনে দিনব্যাপী রামকানাইগীতি প্রশিক্ষণ, সনদপত্র বিতরণ, আলোচনা সভা ও রামকানাইগীতি পরিবেশনের আয়োজন করেছে।

এদিন সকাল সাড়ে নয়টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত দিনব্যাপী রামকানাই  দাশ রচিত ও সুরারোপিত সংগীতের  প্রশিক্ষণ কমর্শালা অনুষ্ঠিত হবে। কমর্শালা উদ্বোধন করবেন বিশিষ্ট  সংগীত গবেষক ড.করুনাময় গোস্বামী। কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হবে।

Reneta

তারপর বিকাল সাড়ে পাঁচটায় ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, সনদপত্র  বিতরণ এবং পন্ডিত রামকানাই দাশ রচিত ও  সুরারোপিত সংগীতানুষ্ঠান।

সেখানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবীণ সাংবাদিক কামাল লোহানীর সভাপতিত্বে আলোচনা করবেন ড. তপন বাগচী ও  ড. নিমাই মন্ডল।

Jui  Banner Campaign
ট্যাগ: ছায়ানটপণ্ডিত রামকানাই দাশলোকসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT