বাংলাদেশ ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের জীবনসঙ্গী উম্মে আল হাসান শিশিরের আজ জন্মদিন। প্রতিবছর এই দিনটি এলেও এবার যেনো তা একটু বেশিই ভিন্ন। কারণ এই প্রথম শিশির তার জন্মদিন উদযাপন করছেন শুধু শিশির হিসেবে বা সাকিবের স্ত্রী হিসেবে নয়, একজন মা হিসেবেও। তাই মা হিসেবে ছোট্ট মেয়েকে সঙ্গে নিয়ে জন্মদিন কাটানোর সুখটাই যেনো অন্যরকম।
ফেসবুকে অল্প কথায় লেখা একটি স্ট্যাটাসের মধ্য দিয়ে সেই আনন্দেরই প্রকাশ করলেন শিশির। স্ট্যাটাসে তিনি লিখেছেন:
‘এটা আমার জীবনের সবচেয়ে বিশেষ এবং স্মরণীয় জন্মদিন, আমার মেয়ের সঙ্গে আমার প্রথম জন্মদিন। আমার আজকের দিনে জন্ম নেয়ার পেছনে নিশ্চয়ই সে-ই কারণ!’
শিশিরের ওই স্ট্যাটাসে কমেন্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্বসহ সাধারণ মানুষ।







