মেয়রের আশ্বাসে আন্দোলন স্থগিত
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
২৮ তারিখ পর্যন্ত চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের প্রতিনিধি তৌহিদুজ্জামান বলেন, ‘আজ আমরা ছাত্রদের নিয়ে মেয়রের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছি। সময়সাপেক্ষে মেয়র সাহেব আমাদের সব দাবি মেনে নিয়েছেন। আমরা বলেছি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে এই ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশিট দিতে হবে। মেয়র বলেছেন, তিনি সেই ব্যবস্থা করবেন। দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন।’
অন্যদিকে শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক বলে মনে করেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ঢাকা শহরে প্রয়োজনীয় ওভারব্রিজ, জেব্রা ক্রসিং, আন্ডারপাস, যাত্রীছাউনি, স্পিড বেকার নির্মাণের পরিকল্পনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এছাড়াও সু-প্রভাত ও জাবালে নূর পরিবহন চলাচল স্থগিত ঘোষণা করেছেন।
ভিডিও: ডিএনসিসি







