ইতালি ম্যাচে খেলেননি। এবার স্পেনের বিপক্ষেও অনিশ্চিত লিওনেল মেসি। মঙ্গলবার ওয়ান্ডা মেট্রোপলিটানের প্রীতি ম্যাচে নাও খেলতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত শুক্রবার ইতালির বিপক্ষে খেলেননি মেসি। তাকে ছাড়াই বুফনের দলের বিপক্ষে ২-০ গোলে জয় পায় আলবিসেলেস্তারা।
শনিবার রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করেছে আর্জেন্টিনা। কিন্তু সেই অনুশীলনে ছিলেন না মেসি। ছিলেন হোটেলেই। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলের দাবি, স্পেন ম্যাচে সুস্থ মেসিকে পাওয়াটা বেশ কঠিনই।
রোববার পর্যন্ত মেসির অবস্থা পর্যবেক্ষণ করবেন আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি। এসময়ের মধ্যে অধিনায়কের চোট ভাল হলে তবেই স্পেন ম্যাচে খেলার সুযোগ থাকবে। নয়তো প্রীতি ম্যাচে খেলিয়ে মেসির চোট আরও বাড়াতে চান না সাম্পাওলি।








