চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি বার্সেলোনা ছাড়ছেন, কোথায় যাচ্ছেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৪ পূর্বাহ্ন ২৬, আগস্ট ২০২০
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

গুঞ্জনটা আর গুঞ্জন নেই। এটা এখন প্রকাশ্য যে, লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন। ফ্যাক্স বার্তায় আর্জেন্টাইন মহাতারকা ক্লাবকে লিখেছেন, আসছে মৌসুম শুরুর আগেই ন্যু ক্যাম্প ছাড়তে চান! মেসির চিঠির কথা স্বীকার করেছে বার্সাও।

৩৩ বছর বয়সী মেসি মঙ্গলবার ফ্যাক্স বার্তায় বার্সা কর্তৃপক্ষকে জানিয়েছেন, তার চুক্তির একটি বিশেষ শর্ত কার্যকর করে দলবদল করতে চান তিনি। কাতালানদের সাথে তার চুক্তিতে আছে, যেকোনো মৌসুম শুরুর আগে ১০ জুনের মধ্যে ক্লাব ছাড়তে চাওয়ার ইচ্ছার কথা জানিয়ে দিলে সেটি বিনা ট্রান্সফার ফিতে কার্যকর করতে হবে বার্সাকে।

বার্সায় মেসির বর্তমান চুক্তি অবশ্য ২০২০-২১ মৌসুম পর্যন্ত। নামের পাশে বাই আউট ক্লজ আছে ৭০০ মিলিয়ন তথা ৭০ কোটি ইউরো। এখন যেহেতু ১০ জুনও পার হয়ে গেছে, বার্সা তাই আশা করছে চুক্তির শর্তটি দিয়ে মেসিকে আটকাতে পারবে তারা।

কিন্তু চুক্তির শর্তটি নিয়ে মেসির দিক থেকেও নাকি যুক্তি এসেছে। করোনাভাইরাস মহামারীর বিশেষ এ মৌমুমে দলবদল থেকে শুরু করে নতুন মৌসুম মাঠে গড়ানো পর্যন্ত সবই বিলম্বিত। তাই মেসির চুক্তির শর্তও কার্যকারিতার বাড়তি সময় পাবে, এবং সেটা ৩১ অগাস্ট পর্যন্ত।

মেসি ক্লাব ছাড়ার ব্যাপারে একটা সিদ্ধান্তে পৌঁছেছেন, মঙ্গলবার দিনভর এমন খবরের মাঝে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানায়, ফ্যাক্সের মাধ্যমে বার্সা ছাড়তে চাওয়ার কথা জানিয়েছেন মেসি। তারপর থেকেই চলছে মেসি-বার্সা চুক্তির চুলচেরা বিশ্লেষণ।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর শুরু, মেসির চলে যাওয়ার গুঞ্জন থামাতে পরেননি নতুন কোচ রোনাল্ড কোম্যানও। এখন প্রশ্ন উঠছে মেসি যখন চলে যাওয়ার কথা নিজেই বলেছেন, নিশ্চয় কোথাও গন্তব্য ঠিক করেই বলেছেন, সেটি কোথায়?

Reneta

ইউরোপের কিছু সংবাদ মাধ্যম বলছে, তিন দিন আগে সাবেক গুরু পেপ গার্দিওলাকে ফোন করেছিলেন মেসি, ম্যানচেস্টার সিটি তাকে নিতে পারবে কিনা সেটি প্রশ্ন রেখেছেন। আর ইতালির ইন্টার মিলান তো মেসিকে কেনার ছক কষছে গত কয়েকমাস ধরেই। পিএসজি থেকে শুরু করে আরও কয়েকটি ক্লাবও তাকে পাওয়ার মিরাকল ঘটাতে মনোবাসনার কথা জানিয়ে রেখেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইন্টারন্যু-ক্যাম্পবার্সেলোনামেসিম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছোট খাটো বিষয় আমরা ক্ষমা করবো, বড় কোনো বিষয় হলে ছাড় দেবো না: জামায়াত আমির

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনকে ঘিরে সারা দেশে বিচ্ছিন্ন সংর্ঘষ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬

আজ ভোটের দিন, নিজের মালিকানা বুঝে নেওয়ার দিন: ভোট দিয়ে নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে ভোট দিলেন মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT