ফুটবল

মেসি-ফাতি জমল জুটি

রিয়ালের সঙ্গে ব্যবধান কমাল বার্সা

বার্সেলোনা খেলোয়াড় মেসি ও ফাতি একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা ফুটবল দলের মেসি ও ফাতি গোল উদযাপন করছে, খেলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

লিওনেল মেসি দারুণ দুটি গোল বানিয়ে দিলেন, আনসু ফাতি দারুণ ফিনিশিংয়ে জাল খুঁজে নিতে ভুল করলেন না। দুজনের বেশ জমা জুটিতে চলতি লিগে প্রথম লেগের লড়াইয়ে হারা লেভান্তের বিপক্ষে অসাধারণ এক জয় তুলে রিয়ালের সঙ্গে ব্যবধান কমিয়েছে বার্সেলোনা।

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রোববার রাতে লেভান্তেকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। গত নভেম্বরে লেভান্তের মাঠ থেকে ৩-১ গোলে হেরে এসেছিল কাতলানরা।

জয়ে স্প্যানিশ টেবিলের শীর্ষে থাকা জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদের সঙ্গে কিকে সেঁতিয়েনের বার্সার দূরত্ব কমে দাঁড়াল ৩ পয়েন্টে। ২২ ম্যাচে ৪৯ পয়েন্টে শীর্ষে রিয়াল, ৪৬ পয়েন্টে দুইয়ে বার্সেলোনা।

মেসির দুই ও গ্রিজম্যানের এক প্রচেষ্টা লক্ষ্যে না থাকার পর দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে চালকের আসনে বসে যায় বার্সা। প্রথমে ৩০ মিনিটে মেসির পাসে নিয়ন্ত্রণ নিয়ে বক্সের মধ্য থেকে জাল খুঁজে নেন তরুণ ফাতি।

এক মিনিট পর ম্যাচের ৩২ মিনিটে মেসির এগিয়ে দেয়া বলেই সেই বক্সের মধ্য থেকে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে দেন ১৭ বছর বয়সী স্প্যানিশ তারকা।

দ্বিতীয়ার্ধে মেসির আরও কয়য়েকটি প্রচেষ্টা জাল পর্যন্ত পৌঁছায়নি। বার্সা অধিনায়ক গোলমুখে কয়েকটি দুর্বল শট যেমন নিয়েছেন, তেমনি একা পেয়েও সরাসরি গোলরক্ষক বরাবর শটও নিয়েছেন।

স্বাগতিকদের ব্যবধান বাড়ানোর প্রচেষ্টার মাঝেই যোগ করা সময়ে রুবেন রোচিনা অতিথিদের হয়ে একটি গোল ফিরিয়ে দেন। সেটা যদিও জয় পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া কোনো সমস্যা বাড়াতে পারেনি বার্সার জন্য।

বিষয়:ফাতিবার্সামেসিরিয়াললা লিগালিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…