মেসি-নেইমারের অভাবে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাজে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে কাছে হেরে গেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোনিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ৬৫ শতাংশ বলের দখল রেখেও রেড ডেভিলসদের কাছে ৩-১ গোলে হারে কাতালানরা।
আরেক খেলায় নির্ধারিত সময়ের খেলা ১-১ ড্রয়ে’র পর পেনাল্টিতে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনকে (পিএসজি) ৬-৫ গোলে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন চেলসি।
লেভিস স্টেডিয়ামে প্রথম এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলো বার্সাই। তবে ভাগ্য সঙ্গে না থাকায় খেলার তিন মিটিনে লুইস সুয়ারেজে নেওয়া ফ্রি-কিক প্রতিহত হয় বারে। এরপর ৭১ মিনিটে আরও একবার বারে লেগে গোল বঞ্চিত হয় গেল মৌসুমের ট্রেবলজয়ীরা।
খেলার ৮ মিনিটে অ্যাসলে ইয়ংয়ের কর্নার থেকে হেডে গোল করেন ওয়েন রুনি। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আবার লিড নেয় ম্যানইউ। ৬৫ মিনিটে টেলর ব্লাঙ্ককেটের কাছ থেকে বল পেয়ে গোল করেন জেসে লিনগার্ড।
ম্যানইউ যখন ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলো ঠিক তখন(৯০ মিনিটে) বার্সার হয়ে একটি গোল শোধ করেন রাফিনহা। সার্জিও রবার্তোর পাস থেকে গোল করেন স্প্যানিশ তারকা। এর এক মিনিট পরই লিনগার্ডের পাস থেকে বার্সার জালে তৃতীয়বারের মতো বল জড়ান আদনান জানুজে।
নর্থ ক্যারোলিনায় অনুষ্ঠিত চেলসি-পিএসজি’র অন্য ম্যাচটি নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর পেনাল্টিতে পিএসজিকে ৬-৫ গোলের ব্যবধানে হারায় চেলসি। খেলার ২৫ মিনিটে পিএসজিকে প্রথম এগিয়ে দেন জ্লাতান ইব্রাহামোভিচ। ৬৫ মিনিটে চেলসিকে সমতায় ফেরান ভিক্টর মোজেস। পরে অনেক চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি কোনো দল।







