চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-আর্জেন্টিনা নিয়ে মুখ খুললেন সাম্পাওলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪২ অপরাহ্ন ০৯, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপের করুণ পারফরম্যান্সের পরও আর্জেন্টিনা দলের কোচের দায়িত্বে থাকতে চেয়েছিলেন হোর্হে সাম্পাওলি। কিন্তু আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের(এএফএ) ক্রমাগত চাপে জুলাইয়ে চাকরি হারান তিনি। চাকরি হারানোর তিন মাস পর মুখ খুললেন চিলিকে কোপা আমেরিকা জেতানো এ কোচ। তাতে থাকল সাবেক শিষ্য মেসি ও এএফএ প্রধান ক্লদিও তাপিয়াকে নিয়েও মন্তব্য।

স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কাকে একান্ত সাক্ষাৎকারে বারবার উঠে এসেছে মেসির প্রসঙ্গটি। বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে তার ঝগড়ার গুঞ্জন উঠেছিল সংবাদ মাধ্যমে। সাক্ষাৎকারে যত্নের সঙ্গে সেই বিষয়টি এড়িয়ে গেছেন সাম্পাওলি। জানিয়েছেন, মেসির কোচ হতে পারার গর্বে গর্বিত তিনি।

‘মেসির কোচ হতে পারার অভিজ্ঞটা ছিল ভীষণ রকম গর্বের। বিশেষ করে প্রতিটি ম্যাচের আগে তার যে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা দেখেছি তা অবিশ্বাস্য। আমরা যখন ম্যাচ জিততে পারিনি, তার চেয়ে বেশি কষ্ট কেউ পায়নি। ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে তার প্রতিজ্ঞা ছিল অন্যরকম। লিওর মতো আর কাউকে বিশ্বকাপ নিয়ে এত ভুগতে হয়নি।’

বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন মেসি। ২০১৮ সালে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবেন না বলেও জানিয়েছেন। আর কোনদিন জাতীয় দলে খেলবেন কিনা সেটা নিয়েও আছে সংশয়। কিন্তু মেসিকে ২০২২ বিশ্বকাপে ভালোভাবেই দেখছেন সাম্পাওলি। সাবেক শিষ্যকে দিয়েছেন পরামর্শও।

‘মেসি একজন চ্যাম্পিয়ন। তবে সবকিছুরই একটা নিয়ম আছে। বিশেষ করে এমন এক বিপর্যয়ের পর। যদি তুমি(মেসি) কোপা আমেরিকা জিততে না পারো তাহলে তোমার ইচ্ছাকে শেষ হতে দিও না। তুমি জিততে পারলে কি-না এসব নিয়ে পাগলামি বন্ধ হওয়া উচিত। যদি তোমার বিশ্বাস থাকে যে তুমি জিতবে, সেটা দেরিতে হলেও জিতবে। কিন্তু তোমার নিজের উপর বিশ্বাস রাখতেই হবে।’

ক্রোয়েশিয়া ম্যাচে হাভিয়ের মাশ্চেরানোর কাছে ক্ষমতা হারিয়েছিলেন সাম্পাওলি। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলোতে উঠেছিল এমন গুঞ্জনও। বিতর্কিত সবকিছু যত্নের সঙ্গেই এড়িয়ে গেছেন সাম্পাওলি, ‘আমি মনে করি বিশ্বকাপে সবাই সবার দায়িত্ব সততার সঙ্গে পালন করেছেন। আমি নিজেও। আমি আমার হৃদয় দিয়ে কাজ করেছি। কিন্তু দুঃখের বিষয়টি হল, সবকিছু ঠিকমত হয়নি। তবে এখান থেকে অনেককিছুই শেখার আছে। আমি ভবিষ্যতে এই শিক্ষাটা কাজে লাগাব।’

Reneta

আর্জেন্টিনার কোচের পদ ছাড়ার পর এখনও কোনো দলের দায়িত্ব নেননি সাম্পাওলি। কোন দলের কোচ হবেন সেটি পর্যন্ত ঠিক করে উঠতে পারেননি বলেও মার্কাকে জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনামেসিহোর্হে সাম্পাওলি
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

এপ্রিল ১৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে মামলা

এপ্রিল ১৫, ২০২৬

ড. মো. আলী আফজাল: কৃষি বিজ্ঞানের প্রবাদপুরুষ ও আধুনিক আবাসনখাতের স্বপ্নদ্রষ্টা

এপ্রিল ১৫, ২০২৬

ব্যয় কমানোর লক্ষ্যে ২ হাজার কর্মী ছাঁটাই করবে বিবিসি

এপ্রিল ১৫, ২০২৬

বায়ার্নের প্রতিশোধ, নাকি রিয়ালের প্রত্যাবর্তন

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT