চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির সঙ্গে যুদ্ধ চলবে, বললেন রোনালদো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩১ পূর্বাহ্ন ০৮, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

অন্ধকার সরতেই চারপাশে আলোর ঝলকানি। তার ভেতর এক গাল হাসি নিয়ে যে লোকটি দাঁড়িয়ে গেলেন, তার নাম ক্রিস্টিয়ানো রোনালদো। পঞ্চম ব্যালন ডি’অর ট্রফি হাতে নিয়ে পাঁচ আঙুলের ইশারা। মানে লিওনেল মেসির সমান। পরে বক্তব্য দেয়ার সময়ও ওই নামটা মুখে নিয়ে  বলে দিলেন, ‘মেসির সঙ্গে যুদ্ধ চলবে।’

প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারে বৃহস্পতিবার রাতে জমকালো এক অনুষ্ঠানে ২০১৭ সালের ব্যালন ডি’অর বিজয়ী হিসেবে রোনালদোর নাম ঘোষণা করা হয়। এর আগে মেসিও পাঁচবার এই পুরস্কার দখল করেন।

পুরস্কার নেয়ার পর উপস্থাপকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রোনালদো। সেই আলাপচারিতায় ছেলে জুনিয়র রোনালদোর ফ্রি-কিক নিয়ে যেমন কথা বলেন, তেমনি অবধারিতভাবে চলে আসে মেসি প্রসঙ্গ, ‘আমি আরো কয়েক বছর খেলাটা চালিয়ে যেতে চাই। আশা করি মেসির সঙ্গে লড়াই চলতে থাকবে, এই কারণেই তো এসব (পুরস্কার) হয়ে যায়।’

বিশ্বজুড়ে ১৭৩ জন সাংবাদিকের ভোটে সেরাদের তালিকা করা হয়।  তালিকার দ্বিতীয়, তৃতীয় স্থান দুটি মেসি এবং নেইমারের।

ভবিষ্যতে এই পুরস্কার নেইমার জিততে পারে বলেও মন্তব্য করেন রোনালদো, ‘নেইমার অনেক প্রতিভাবান। আমি নিশ্চিত ভবিষ্যতে তার এই পুরস্কার জেতার সম্ভাবনা আছে।’

মা আর বড় ছেলের সঙ্গে রোনালদো

সিরিয়াস সব উত্তরের ফাঁকে ফাঁকে রসিক রোনালদোকেও খুঁজে পাওয়া যায়। কিছুদিন আগে তিনি বলেছিলেন সাতটি সোনার বলের পাশাপাশি সাত সন্তানের বাবা হতে চান। ব্যালন ডি’অরের মঞ্চে বললেন মজা করে ওই কথা বলেছিলেন, ‘আবার সন্তান…নাহ, এটা মজা ছিল। আমরা চারজনকে উপভোগ করছি।’

Reneta

কথা বলতে বলতে উপস্থাপক মঞ্চে ডাকেন রোনালদোর বান্ধবী জর্জিনাকে। পাশ থেকে রিয়াল তারকা বলে উঠেন, সে আসলে খুব লাজুক। লজ্জা ভেঙে সিআর সেভেনের বান্ধবী মঞ্চে আসলে উপস্থাপক তাকে নবাগত মেয়ের জন্য একটি জামা উপহার দেন। হঠাৎ তার বড় ছেলের বিষয়ে কথা ওঠে। রোনালদোর বড় ছেলেও দারুণ ফুটবল খেলে। বিশেষ করে বাবার স্টাইলে ফ্রি-কিক নিতে ওস্তাদ। রোনালদো নিজেও ছেলের এই বিশেষ ক্ষমতা নিয়ে কথা বলেন, ‘হ্যাঁ, ওর ভেতর বিশেষ কিছু আছে।’ বাবাকে কথা বলতে দেখে ছেলে ফ্রি-কিক নেয়ার স্টাইলে দুই পা ফাঁক করে দাঁড়িয়ে যায়।

Jui  Banner Campaign
ট্যাগ: ব্যালন ডি”অরমেসিরোনালদো
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে ২ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ২২, ২০২৬

লঙ্কানদের বিধ্বস্ত করে সুপার এইট শুরু ইংল্যান্ডের

ফেব্রুয়ারি ২২, ২০২৬

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল ও পদোন্নতি

ফেব্রুয়ারি ২২, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জনপ্রতিনিধিকে ‘পুঁতে ফেলার’ হুমকি

ফেব্রুয়ারি ২২, ২০২৬
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ভোজ্য তেল-ডালডায় মরা ইঁদুর

ফেব্রুয়ারি ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT