চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেসির ভোটই প্রমাণ করে আমি কোথায় আছি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ন ২০, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

‘ফিফা দ্য বেস্টে’ একজন কোচ বা অধিনায়ক তিনটি ভোট দিতে পারেন। সেখানে আর্জেন্টিনা দলের অধিনায়ক হিসেবে তিনটি ভোট দেন লিওনেল মেসিও। বার্সেলোনা সুপারস্টার প্রথম ভোটটি দিয়েছিলেন সাদিও মানেকে। মেসির ভোট পেয়ে সম্মানিত বোধ করা লিভারপুল তারকা ব্যাপক প্রশংসাও করেছেন এলএমটেনের।

এবারের ফিফা বেস্ট হয়েছেন মেসি। আর ভোটের ব্যবধানে পঞ্চম হন মানে। তার ক্লাব সতীর্থ ভার্জিল ফন ডাইক হন দ্বিতীয়। তৃতীয় হন মানের আরেক সতীর্থ মোহামেদ সালাহ। মাঝে চতুর্থ হন ক্রিস্টিয়ানো রোনালদো।

মানে ছাড়াও মেসি ভোট দেন তার প্রতিদ্বন্দ্বী রোনালদো এবং বার্সা সতীর্থ ফ্রেঙ্কি ডি জংকে। তবে মেসির একনম্বর ভোটটা পান মানে। মেসির ভোট পাওয়াটা যে কতটা সম্মানের এবং সেটা একজন খেলোয়াড়কে উচ্চতায় তোলে, সানডে টাইমসকে দেয়া সাক্ষাতকারে সেটাই বলেছেন মানে।

সেনেগাল তারকার কথায়, ‘মেসি আপনার পক্ষে ভোট দিলে সেটা খুবই সম্মানের হয়। আমি কোথা থেকে এসেছি তা যদি আপনি দেখেন, তবে এটাই দেখতে পাবেন যে, আমি অনেকদূর এসেছি। মেসির ভোটও সেটা প্রমাণ করে। কোনো একাডেমিতে দীর্ঘ সময় না থেকেও আমি এখানে পৌঁছেছি। আমি বাচ্চাদেরকে যা বলতে পারি তা হল কঠোর পরিশ্রম করো এবং তোমার স্বপ্নের জন্য এগিয়ে যাও।’

সুযোগ পেলে তিনি মেসির সতীর্থ হবেন কি-না সে বিষয়ে লিভারপুল উইঙ্গার রসিকতা করে বলেন, ‘হ্যাঁ, অবশ্যই, ভার্জিলের পরে (ভার্জিল ফন ডাইক) না, ভার্জিল একজন দুর্দান্ত, দুর্দান্ত খেলোয়াড়, তবে দুঃখিত ভার্জিল, মেসিকে আপনার আগে রাখতে হবে।’

সালাহ’র সঙ্গে গত বছর ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট ভাগাভাগি করার পর চলতি মৌসুমটাও দুর্দান্তভাবে শুরু করেছেন মানে।

Reneta

চলতি মৌসুমে লিগে এরইমধ্যে তার নামের পাশে পাঁচ গোল জমা পড়েছে। মানে গোল করেছেন চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেও। রোববারই নিজের গোলসংখ্যা আরও বাড়িয়ে নেয়ার সুযোগ পাচ্ছে। লিগে শতভাগ জয় ধরে রাখতে এদিন ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে লিভারপুল।

Jui  Banner Campaign
ট্যাগ: মেসিলিড স্পোর্টসসাদিও মানে
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথমবারের মতো পোস্টাল ভোটের সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিশ্বকাপে খেলা হচ্ছে না নেইমারের?

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব ফেরত: অর্থ মন্ত্রণালয়

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জয়ের ৫৮, দুরন্তকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে টেবিল শীর্ষের শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নয় বছর আগের হত্যা মামলার আসামী ফেনীর সাংবাদিক!

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT