চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেসির বিরুদ্ধে কোনো প্ল্যান খাটে না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ন ১৯, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

এবার সামনে বার্সেলোনা। লিওনেল মেসির বিরুদ্ধে নামার আগে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের মাথায় ইপিএলের ম্যাচ। আগামী রোববার কার্ডিফের বিরুদ্ধে ম্যাচ। তা নিয়ে চিন্তায় লিভারপুল।

কিন্তু কার্ডিফ ম্যাচের আগে প্রেস মিটে মেসিকে নিয়েই প্রশ্ন উঠে যায়। কীভাবে মেসিকে আটকাবেন? কী প্ল্যান নিয়ে মাঠে নামবেন? এতসব প্রশ্নের জবাবে জার্মান কোচের জবাব, ‘এই চিন্তার জন্য কিছুদিন সময় পাব। তবে মেসির বিরুদ্ধে নামার আগে সব কোচই দারুণ হোমওয়ার্ক করে নামেন। কিন্তু প্ল্যান আর খাটে না। ফলে ইতিবাচক ভাবনাই ভাবব মেসিদের বিরুদ্ধে। দেখবেন, একটা ভালো ফুটবল ম্যাচ দেখা যাবে।’

ক্লপ স্বীকার করে নেন, বার্সেলোনার বিরুদ্ধে অতীতে তিনি খেলেননি। তারপরে তার মন্তব্য, ‘বার্সেলোনার বিরুদ্ধে আমার খেলার অভিজ্ঞতা নেই। তাই এই ম্যাচ আমার কাছে দারুণ গুরুত্বপূর্ণ। শুধু সেমিফাইনালে পৌঁছানো নয়। সবদিক থেকেই।’

বুধবার রাতে পতুর্গিজ দল পোর্তো লিভারপুলের সামনেই দাঁড়াতেই পারেনি। সাদিও মানের গোল দিয়ে শুরু। আরও গোল হলেও অবাক হওয়ার কিছু থাকত না। লিভারপুলের মসৃণ জয়ের পরে ইংল্যান্ডের ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, ‘কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে সেভাবে লড়াই করতে হয়নি। পোর্তো সহজ প্রতিপক্ষ।’

তা নিয়ে ক্লপ অবশ্য কোনো মন্তব্য করেননি। চ্যাম্পিয়ন্স লিগের পরপর দু’বার সেমিফাইনালে লিভারপুল। সে প্রসঙ্গ তুলে ক্লপের মন্তব্য, ‘এটা একটা বড় বার্তা। গতবার ফাইনালে পৌঁছেছিলাম। এবার ফাইনালের দিকে তাকিয়ে রয়েছি।’

Jui  Banner Campaign
ট্যাগ: ক্লপচ্যাম্পিয়ন্স লিগমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT